
সম্পদ বিবরণী দাখিল না করায় বরিশাল সিটি করপোরেশনের (বিবিসি) সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (৬ জানুয়ারি) ঢাকায় মামলাটি করেছেন দুদকের উপপরিচালক এস এম রাশেদুর রেজা। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।
সাদিক আবদুল্লাহ আওয়ামী লীগের বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল হাসানাত আবদুল্লাহর ছেলে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সাদিক আত্মগোপনে আছেন। বিভিন্ন মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে তিনি আমেরিকায় আছেন। আওয়ামী লীগের ১৬ বছরে হাসনাত পরিবার বরিশালে দুর্দান্ত প্রভাবশালী ছিল।
মামলার এজাহারে বলা হয়েছে, দুদক আইনের ২৬(১) ধারায় সাদিককে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দেওয়া হয়। নির্ধারিত সময়সীমার মধ্যে তিনি সম্পদ বিবরণী দাখিল করেননি; যা দুদকের ২৬(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।
দুদক কর্মকর্তারা জানিয়েছেন, দুদকের অনুসন্ধানে প্রাথমিকভাবে সাদিকের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। গত বছর ১৬ অক্টোবর তাঁকে সম্পদ বিবরণী নোটিশ দেওয়া হয়। নোটিশ পৌঁছাতে ২৬ অক্টোবর দুদকের একজন কনস্টেবল ঢাকার কলাবাগান এলাকার ঠিকানায় এবং ৪ নভেম্বর বরিশাল শহরের ঠিকানা ও আগৈলঝাড়া উপজেলার সেরাল গ্রামের ঠিকানায় গিয়ে তাঁকে পাননি। নিয়ম অনুযায়ী সম্পদ বিবরণী ফরমের মূল কপি বাড়ির দরজায় টাঙিয়ে নোটিশ জারি করা হয়। নির্ধারিত ২১ দিনের মধ্যে তিনি বিবরণী দাখিল করেননি।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৮ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে