
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নানা সংকটের প্রতিবাদ এবং আশ্বাসের নামে ছাত্রদের সঙ্গে টালবাহানার প্রতিবাদে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমের কাছে প্রতীকী ‘মুলা’ পাঠিয়েছেন বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্র।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে ইসলামী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা উপাচার্যের একান্ত সচিব ড. এ এফ এম বোরহান উদ্দিনের কাছে পাঁচ কেজি মুলা পৌঁছে দেন।
ইসলামী ছাত্র আন্দোলনের নেতারা এ সময় একান্ত সচিবের কাছে বলেন, ‘বিশ্ববিদ্যালয় যেভাবে এগোচ্ছে—এভাবে চলতে পারে না। আমাদের শিক্ষার্থীরা অবকাঠামো উন্নয়নের জন্য অনশনে বসেছিল। ভিসি গিয়ে অবকাঠামো উন্নয়নের আশ্বাস দিয়েছিলেন। তিন মাস হতে চলল, আমরা কর্তৃপক্ষের কাছ থেকে ন্যূনতম কিছু পায়নি। বিশ্ববিদ্যালয়ের একটি মাত্র খেলার মাঠ সংস্কারকাজের ছয় মাস হতে চলল, কেন্দ্রীয় খেলার মাঠে বালু পরে আছে, আমরা খেলাধুলা করতে পারি না।’
তাঁরা আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হওয়ার কথা থাকলেও ছাত্র সংসদের নীতিমালা দুই মাসেও ইউজিসিতে পাঠাতে পারেনি প্রশাসন। মনে হয় না, ডিসেম্বরে ছাত্র সংসদ নির্বাচন দিতে পারবে। ভিসি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন ঘোষণা দিয়েছেন ১৪ ফেব্রুয়ারি। অথচ জাতীয় নির্বাচন হবে ৮ থেকে ১২ ফেব্রুয়ারিরে মধ্যে। দেশের এই প্রেক্ষাপটে কী করে সম্ভব হবে সমাবর্তন করা। এটা কি একধরনের মুলা ঝোলানো নয়? আমরা সব ক্ষেত্রে দেখছি ভিসি একরকমের মুলা ঝোলাচ্ছে। এরই প্রতিবাদস্বরূপ ভিসির দপ্তরে এই মুলা দিয়ে গেলাম।’
জানতে চাইলে ইসলামী ছাত্র আন্দোলন ববি শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুম বিল্লাহ বলেন, ‘বর্তমান ভিসির কাছে যেসব দাবি তাঁরা তুলেছেন, সেগুলোই বাস্তবায়ন হয়নি। ছাত্র সংসদ নির্বাচন, সমাবর্তন, খেলার মাঠ সংস্কার, অবকাঠামো উন্নয়ন—এসবই তাঁর কেবল মুলা ঝোলানো প্রতিশ্রুতি। তাই পাঁচ কেজি মুলা ভিসির দপ্তরে পৌঁছে দিয়ে আমরাও তাঁর কাছে মুলা ঝুলিয়ে দিয়ে আসলাম।’
এ বিষয়ে জানতে উপাচার্যের একান্ত সচিব ড. এ এফ এম বোরহান উদ্দিনকে ফোন দেওয়া হলে তিনি লাইন কেটে দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত হোসাইন ফয়সালও ফোন ধরেননি।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে