
চরমোনাই দরবারের তিন দিনব্যাপী ওয়াজ মাহফিল আজ শনিবার সকালে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে। হাজার হাজার মুসল্লির অংশগ্রহণে মোনাজাতে আমিন-আমিন ধ্বনি ও ক্রন্দনে আবেগময় পরিবেশের সৃষ্টি হয়। মোনাজাতে পরিবার, দেশ ও বিশ্বের শান্তি, মধ্যপ্রাচ্যের চলমান সংকটের অবসান এবং বিশ্বে মুসলমানদের ওপর নির্যাতনকারী ইসলামের শত্রুদের ধ্বংস কামনা করা হয়েছে।
সকাল সাড়ে ৮টায় শুরু হয়ে ১১টা ১০ মিনিট স্থায়ী মোনাজাত পরিচালনা করেন পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
মোনাজাতের আগে শেষ বয়ানে চরমোনাই পীর বলেন, মানুষ আজ আল্লাহকে ভুলে নাফরমানি করছে অহরহ। একজন মানুষ কবরে গিয়ে মাফ না পাওয়া পর্যন্ত নিজেকে নিকৃষ্ট পশুর মতো মনে করতে হবে। আল্লাহর ভয় যার অন্তরে নেই, ওই মানুষ এমনকি আলেম, মুফতি ও পীরের কোনো মূল্য নেই। নিজেকে নিজে ছোট মনে করতে হবে। মানুষকে আমিত্ব ভাব পরিত্যাগ করতে হবে। হিংসাবিদ্বেষ পরিত্যাগ করতে হবে।
মাহফিল মিডিয়া সেলের সদস্য কে এম শরীয়ত উল্লাহ জানান, গত বুধবার মাহফিল শুরু হয়। দ্বিতীয় দিন বৃহস্পতিবার সারা দিন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নেতৃত্বে দলটির ১৫ সদস্যের প্রতিনিধিদল মাহফিলে ছিল। প্রধানমন্ত্রী তারেক রহমানের সালাম পৌঁছে দিতে একই দিন রাতে মাহফিলে যান জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। আসিফ মাহমুদ ও অপু মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দিয়েছেন।
অপু তাঁর বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মাহফিলে আসতে চেয়েছিলেন। কিন্তু রাষ্ট্রীয় বিভিন্ন বাধ্যবাধকতার করণে আসতে পারেননি। আগামী মাহফিলে যেন আসতে পারেন, আল্লাহ তাঁকে যেন সে সক্ষমতা দান করেন।
মাহফিলের মিডিয়া সেল জানিয়েছে, তিন দিনে আগত মুসল্লিদের মধ্যে দুজন মারা গেছেন। তার মধ্যে মো. তালহা নামক ২২ বছরের এক যুবক রয়েছেন।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৪ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে