
বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) নবনিযুক্ত প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন আজ বুধবার (২৫ মার্চ) তাঁর প্রথম কর্মদিবসে নগর ভবনে রিকশায় চড়ে এসেছেন। নগর ভবনে ঢোকার সময় তিনি তাঁর ছবিসংবলিত শুভেচ্ছা ব্যানার দেখে তা নিজেই ছিঁড়ে ফেলেন। পরে তিনি এ বিষয়ে কর্মকর্তা–কর্মচারীদের সতর্ক করেন।
জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও প্রশাসক শিরিন আজ দুপুর ১২টার দিকে বরিশাল নগরের ব্রাউন কম্পাউন্ড সড়কের বাসা থেকে রিকশায় চড়ে প্রায় দেড় কিলোমিটার দূরত্বের নগর ভবনে পৌঁছান।
এর আগে ১৬ মার্চ বিলকিস আক্তার জাহান শিরিন নগরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সুধী সমাবেশ শেষে বিসিসি মিলনায়তনে অস্থায়ী দপ্তরে বসে দায়িত্ব গ্রহণ করেন। ঈদুল ফিতরের ছুটির পর আজ প্রথম দিন তিনি নগর ভবনে অফিস করেন।
বিলকিস আক্তার জাহান শিরিন নগর ভবনে পৌঁছালে প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারীর নেতৃত্বে অন্য কর্মকর্তারা তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে নগর ভবনের বিভিন্ন শাখার কর্মচারীরা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় বিসিসি প্রশাসক বলেন, ‘সিটি করপোরেশনের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে, বিভিন্ন শাখা নিয়ে বিতর্ক রয়েছে। প্লিজ, আপনারা সতর্ক থাকবেন। নগর ভবনে আগে কী হয়েছে, তা জানতে চাই না। আগে যা হয়েছে, কাল থেকে সেটা যেন আর না হয়। আমাদের সততার সঙ্গে দুর্নীতিমুক্ত সিটি করপোরেশন গড়ে তুলতে হবে।’ পাশাপাশি বিসিসির পরিচ্ছন্নতা, জলাবদ্ধতা ও মশকনিধনে জোর দেন তিনি।
বিসিসি কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আনিছুর রহমান বলেন, ‘প্রশাসককে স্বাগত জানিয়ে ইউনিয়নের পক্ষ থেকে ব্যানার লাগানো হয়েছিল। প্রশাসক এসব পছন্দ করেন না। তাই ব্যানারটি খুলে ফেলেছি।’
বিসিসির জনসংযোগ কর্মকর্তা আহসান উদ্দিন রুমেল সাংবাদিকদের বলেন, প্রথম দিন প্রশাসক বিলকিস জাহান শিরিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে নাগরিক সেবা বৃদ্ধিতে কাজের গতি কীভাবে বাড়ানো যায়, তা নিয়ে আলোচনা করেছেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে