বরিশালে আবাসিক হোটেলে নিয়ে সিরাজুল ইসলাম খান নামে এক ব্যক্তির সঙ্গে প্রতারণা এবং চাঁদাবাজির অভিযোগে নারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা-পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে আটককৃতরা সংঘবদ্ধ হানিট্রাপ দলের সদস্য বলে স্বীকার করেছেন।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে বরিশাল নগরের সাগরদী ব্রাঞ্চ রোডের মিলিতা দত্ত ওরফে ম্যালাইসা (২১) এবং ইম্পিরিয়াল হোটেল কর্মচারী মো. সান্টু (২৮)।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেছেন, হানিট্রাপ দলের সংঘবদ্ধদের ধরার জন্য গ্রেপ্তারকৃতদের রিমান্ড চাওয়া হচ্ছে। এ ঘটনায় রোববার মামলা দায়ের হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি মডেল থানার এসআই মিহির চন্দ্র দাস এজাহারের বরাত দিয়ে বলেন, ‘শনিবার রাতে বাদী সিরাজুল ইসলাম খান বরিশাল নগরের গির্জামহল্লা এলাকার ইম্পিরিয়াল হোটেলে ক্যামেরা মেরামতের জন্য যায়। হোটেলের চতুর্থ তলার ৪১৮ নম্বর কক্ষে গেলে সেখানে ১ নম্বর আসামি মিলিতা দত্ত তাঁর সঙ্গে কথা বলে বাইরে চলে যান।
‘এ সময় ওই হোটেল কক্ষে ৮-১০ জন পুরুষ অপেক্ষমাণ ছিল। এরপর ৩ নম্বর আসামি বশির মোল্লা তাঁকে জোর করে হোটেলের রুমের খাটে বসায়। ৪ নম্বর আসামি অকথ্য ভাষায় গালি দিয়ে বলেন, “হোটেলে ফুর্তি করতে নারী নিয়ে আসছিস।” ৫ নম্বর আসামি মো. জাকির হোসেন গাজী তাঁর পকেট থেকে ১ হাজার ২০০ টাকা নিয়ে যায়। এরপর তারা তাঁর কাছে ১৩ হাজার টাকা দাবি করে। অন্যথায় নারী দিয়ে ছবি তুলে ফেসবুকে আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।’
বাদী এজাহারে আরও উল্লেখ করেছেন, তিনি কৌশলে একজনকে ফোন দিলে তাঁর মাধ্যমে ওই রাতেই পুলিশ এসে তাঁকে উদ্ধার করে। এ সময় আসামিরা স্বীকার করে যে হানিট্রাপের ফাঁদে ফেলে টাকা আদায় করছিল। একপর্যায়ে পুলিশ মিলিতা ও সেন্টুকে গ্রেপ্তার করতে পাড়লেও বাকিরা সটকে পড়ে।
এ প্রসঙ্গে বাদী সিরাজুল ইসলাম বলেন, তিনি ইলেকট্রিশিয়ান। জনৈক রহমানের মাধ্যমে ওই হোটেলের ক্যামেরা মেরামত করতে গিয়ে হানিট্রাপের ফাঁদে পড়েন। ওই হোটেল কর্তৃপক্ষ অবৈধ লাভের উদ্দেশ্য হানিট্রাপ চক্র সৃষ্টি করে নিরীহ মানুষকে হয়রানি করে আসছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা আল মামুন উল ইসলাম বলেছেন, ‘আসামি মিলিতা অসংলগ্ন কথা বলছে। তার মোবাইল ফোন জব্দ করে খতিয়ে দেখা হচ্ছে।’ তাঁরা বিষয়টি গভীরভাবে খতিয়ে এই চক্রকে ধরার চেষ্টা করছেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে