
বরিশালের হিজলা উপজেলার আলীগঞ্জ এলাকায় মেঘনা নদীতে একটি জাহাজের ধাক্কায় আরও একটি মালবোঝাই জাহাজ ডুবে গেছে। হিজলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ গৌতম চন্দ্র মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, ভারত থেকে ১ হাজার ১২০ টন কাঁচামাল ফ্লাই-এস নিয়ে ঢাকায় যাচ্ছিল এম বি মিম নামের জাহাজটি। গতকাল রাত ৩টার দিকে এটি আলীগঞ্জ বাজারসংলগ্ন মেঘনা নদীতে নোঙর করে। তখন বিপরীত দিক থেকে আসা এমবি আল কুরা-১ জাহাজ সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে নদীতে এম বি মিম জাহাজটি তলিয়ে যায়। জাহাজে থাকা স্টাফরা অক্ষত রয়েছেন।
এ ঘটনায় এম বি মিম জাহাজের মালিকের ভাই মানিক মিয়া হিজলা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
হিজলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ গৌতম চন্দ্র মণ্ডল বলেন, ‘নদীতে জাহাজডুবির সংবাদ পেয়ে তাৎক্ষণিক ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়েছি। মালিকপক্ষের সঙ্গে কথা হয়েছে। জাহাজটি তুলতে তাদের সহযোগিতা করা হবে।’

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৮ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে