
বরিশালের আগৈলঝাড়ায় টিকটকে আত্মহত্যার দৃশ্য করতে গিয়ে গলায় ফাঁস লেগে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার উপজেলার পশ্চিম সুজনকাঠী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারে শোকের মাতম চলছে।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের পশ্চিম সুজনকাঠী গ্রামের হরষিত মণ্ডলের ছেলে ও উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমীর দশম শ্রেণির শিক্ষার্থী রাজ মণ্ডল জয় (১৬)। সে দীর্ঘদিন ধরে নিজের টিকটক আইডিতে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে আসছিল। তার আইডিতে ব্যাপক ভিউ ও ফলোয়ার রয়েছে।
গতকাল সন্ধ্যায় নিজের বসতঘরের দ্বিতীয় তলায় টিকটকের দৃশ্য করতে গিয়ে গলায় ওড়নার ফাঁস লেগে যায়। জয় কাঠের ঘরের দ্বিতীয় তলায় তার কক্ষে অবস্থানকালে দীর্ঘক্ষণ নিচে না এলে খোঁজ নিতে যায় ছোট বোন নুপুর মণ্ডল।
ভাইকে আড়ার সঙ্গে ঝুলতে দেখে নিচে এসে দাদিকে জানালে প্রতিবেশীরা গিয়ে জয়কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নাছরিন জাহান নিশা তাকে মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে এসআই ওমর ফারুক হাসপাতালে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
জয়ের মা স্মৃতি মণ্ডল বিলাপ করে বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর কাছে টিকটক বন্ধের জোর দাবি জানাচ্ছি। আমার মতো আর যেন কোনো মায়ের বুক টিকটকের কারণে খালি না হয়।’
জয়ের বোন নুপুর মণ্ডল বলে, ‘স্যার পড়াতে আসবে বলে ভাইকে ডাকতে গিয়ে তার কোনো সাড়াশব্দ না পেয়ে দাদিকে জানাই। পরে দাদিসহ প্রতিবেশীরা গিয়ে ঝুলন্ত অবস্থায় ভাইকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।’
এ ব্যাপারে আগৈলঝাড়া থানার এসআই ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘গলায় ফাঁস দিয়ে একজনের আত্মহত্যার সংবাদ পেয়ে হাসপাতাল থেকে গতকাল রাতে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। আজ বৃহস্পতিবার দুপুরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আগৈলঝাড়া থানায় একটি ইউডি মামলা করা হয়।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে