
বরিশালের মেহেন্দিগঞ্জে পানিতে ডুবে সুমাইয়া নামে সাড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুর ১২টার দিকে কাজীরহাট থানার ভাসানচর ইউনিয়নের বিদ্যানন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। সুমাইয়া বিদ্যানন্দপুর গ্রামের নয়ন মিয়ার মেয়ে। সে খেলতে গিয়ে ডোবায় পড়ে মারা যায়।
সুমাইয়ার স্বজন আব্দুস ছালাম জানান, রোববার দুপুরের দিকে সে বাড়ির সামনে খেলছিল। ওই সময় তার মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। খেলার কোনো এক সময় সুমাইয়া বাড়ির পাশের ডোবায় পড়ে যায়। দুপুর ১২টার দিকে তার খোঁজ শুরু হয়। একপর্যায়ে তাকে ডোবা থেকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাকসুদুর রহমান বলেন, স্বজনদের কোনো অভিযোগ না থাকায় লাশ তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নেত্রকোনার বারহাট্টায় ধর্ষণের শিকার এক প্রতিবন্ধী কিশোরী (১৪) সন্তান প্রসব করেছে। এ ঘটনায় করা মামলায় অভিযুক্ত মো. গোলাম কিবরিয়াকে (২৮) কারাগারে পাঠিয়েছেন আদালত।সোমবার (২ মার্চ) দুপুরে নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিন আবেদন করেন কিবরিয়া।
৮ মিনিট আগে
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে আউটসোর্সিং কর্মচারী নিয়োগের ভাইভা পরীক্ষা নিয়ে তুলকালাম কাণ্ড ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ডাকতে বাধ্য হয় কর্তৃপক্ষ। তবে টেন্ডারে অংশ নেওয়া এক ঠিকাদারের নিযুক্ত কর্মী ও বহিরাগত ব্যক্তিদের হুমকির মুখে পরীক্ষা না দিয়ে ফিরে গেছেন অনেকে।
১৫ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে নিজেকে নিরপেক্ষ দাবি করা ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী মেহেদী সজীব শাখা ইসলামী ছাত্রশিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক নির্বাচিত হয়েছেন।
৪৪ মিনিট আগে
শিশুটির বাড়ি কুমিরাতে। আর যে জায়গা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে, সেখান থেকে তার বাড়ি অন্তত পাঁচ–সাত কিলোমিটার দূরে। সেখান থেকে শিশুটির একা এত দূর আসা সম্ভব নয়...
১ ঘণ্টা আগে