
বরিশাল সিটি করপোরেশনের মেয়র হতে চেয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের করা মামলা খারিজ করে দেওয়া হয়েছে। আজ সোমবার বরিশাল নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক হাসিবুল হাসান এ রায় ঘোষণা করেন।
২০২৩ সালের ১২ জুন সিটি নির্বাচন হয়। এতে ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নায়েবে আমির ও চরমোনাই পীরের ভাই ফয়জুল ৩৩ হাজার ৮২৮ ভোট পেয়ে বিজয়ী প্রার্থীর নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছিলেন। নির্বাচনে ৮৭ হাজার ৮০৮ ভোট পেয়ে মেয়র হয়েছিলেন আবুল খায়ের আবদুল্লাহ। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই। আওয়ামী লীগের কর্মী ও প্রশাসন কেন্দ্র দখল করে ফয়জুলকে পরাজিত করেছিল—এমন অভিযোগ এনে তিনি ১৭ এপ্রিল মামলা করেন।
ফয়জুলের আইনজীবী আবদুল্লাহ নাসের জানান, ১৭ এপ্রিল মামলা করার পর ওই দিন ও ২৪ এপ্রিল শুনানি হয়েছিল। আজ পরবর্তী নির্ধারিত দিনে অধিকতর শুনানি শেষে বিচারক মামলাটি গ্রহণযোগ্য নয় বলে জানান। এ ক্ষেত্রে বিচারক উল্লেখ করেছেন, নির্বাচনী গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে ট্রাইব্যুনালে মামলা করতে হয়। ফয়জুল মামলা করেছেন ৪৪৫ দিন পর।
আইনজীবী নাসের বলেন, তাঁরা তামাদি আইনে মামলাটি করেছিলেন। এখন বরিশাল ট্রাইব্যুনালের রায়ে তাঁরা সন্তুষ্ট নন। এর বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।
এদিকে মামলার শুনানির নির্ধারিত দিন আজ আদালত প্রাঙ্গণে চরমোনাই পীরের শত শত অনুসারী হাজির হয়েছিলেন। আগের দুই দিন তাঁরা আদালত চত্বরে বিক্ষোভের নামে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে সমালোচিত হন। এর জেরে গত শনিবার ফয়জুল বরিশাল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বিক্ষোভ না করার জন্য অনুসারীদের প্রতি আহ্বান জানান। যে কারণে আজ রায়ে অসন্তুষ্ট হলেও পীরের অনুসারীরা আদালতপাড়ায় দৃশ্যমান কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখাননি।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
৩ মিনিট আগে
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩৭ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৪১ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে