
বরিশালের মেহেন্দীগঞ্জে চাল না পেয়ে উপজেলা মৎস্য দপ্তরের সামনে বিক্ষোভ করেছেন জেলেরা। উপজেলার শ্রীপুর ইউনিয়নের শতাধিক জেলে বরাদ্দ করা চাল বিতরণে অনিয়মের অভিযোগ এনে এই বিক্ষোভ করেন। বিতরণ তালিকায় নাম থাকা সত্ত্বেও চাল থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ জেলেদের।
শ্রীপুর ইউনিয়নের জেলে আলমগীর হোসেন অভিযোগ করে বলেন, প্রায় চার বছর আগে ইউপি সদস্যদের মাধ্যমে তাঁদের জেলে কার্ড দেওয়া হয়। কয়েক মাস আগে ওই কার্ডগুলো ইউপি চেয়ারম্যান নিয়ে গেছেন। কার্ডগুলো বর্তমানে ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ মোল্লার কাছে রয়েছে। জেলেদের জন্য বরাদ্দ করা চাল কার্ডের মাধ্যমে না দিয়ে হাতে তৈরি স্লিপের মাধ্যমে দেওয়া হচ্ছে। এতে তালিকাভুক্ত অনেক জেলে চাল থেকে বঞ্চিত হয়েছেন।
শ্রীপুর ইউনিয়ন চেয়ারম্যান হারুন অর রশিদ মোল্লা জানান, নতুন করে কার্ড বিতরণ করার জন্য পুরোনো কার্ড জমা করা হয়েছে। বর্তমানে ইউনিয়ন পরিষদের সদস্য ও পাঁচ সদস্যের একটি কমিটির মাধ্যমে চাল বিতরণ করা হয়। জেলেদের চাল না পাওয়ার কারণ তাঁর জানা নাই।
জেলেদের চাল বিতরণ কমিটির সদস্য নেজামুল হক নয়ন বলেন, বিতরণ তালিকা (মাস্টাররোল) ঠিক আছে। কিন্তু স্লিপ বিতরণে মেম্বাররা নয়ছয় করলে কমিটির সদস্যদের কিছু করার নেই।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ওমর সানি জানান, জেলেদের তালিকা (মাস্টাররোল) যাচাই করে শ্রীপুর ইউনিয়নের ২, ৪, ৮, ৯ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন এলাকার অন্তত ৪৬ জন জেলের নাম তালিকায় পাওয়া গেছে, যাঁরা বরাদ্দ হওয়া চাল পাননি। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা চলছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে