
ছাত্র-শিক্ষকদের আন্দোলনের মুখে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) নতুন কোষাধ্যক্ষ হিসেবে মো. মামুন অর রশিদকে নিয়োগ দেওয়া হয়েছে। এ আগে তিনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ছিলেন।
আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব এ এস এম কাসেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। এর মাধ্যমে গত ২৬ নভেম্বর নিয়োগ পাওয়া কোষাধ্যক্ষ আবু হেনা মোস্তফা কামাল খান যোগদান না করেই বিদায় নিলেন। তিনি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল ছিলেন।
ববি সূত্রে জানা গেছে, কামাল খানের নিয়োগের পরই নানা অভিযোগ ওঠে। বিশেষ করে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিম উল্লাহর সঙ্গে যোগসাজশ করে সেখানে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে কামালের বিরুদ্ধে। এ নিয়ে শুরু থেকেই ববিতে আন্দোলনের কারণে তিনি যোগদান করতে এসে ক্যাম্পাস থেকে বিতাড়িত হন। শিক্ষকেরা তাঁকে অপসারণের দাবিতে আলটিমেটামও দেন।
আন্দোলনকারী সহযোগী অধ্যাপক মো. জামালউদ্দিন বলেন, ‘আমাদের একটি দাবি ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক চাই। সরকার দাবি মেনে নিয়েছে। নতুন কোষাধ্যক্ষের কাছে প্রত্যাশা, তিনি ছাত্র-শিক্ষকদের মর্যাদা অক্ষুণ্ন রাখবেন।’
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে নতুন কোষাধ্যক্ষ মামুন বলেন, তিনি চিন্তা করছেন কখন যোগদান করবেন। এখনো সিদ্ধান্ত নেননি।

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। গত শনিবার বিকেল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরের ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম...
২৯ মিনিট আগে
অবৈধভাবে বাফার গোডাউনের টেন্ডার নিয়ে সার সিন্ডিকেটের চেষ্টা করায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক লীগের নেতারা। আজ সোমবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট বাফার গোডাউনের সামনে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
৩৬ মিনিট আগে
বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় কৌশিক দেবনাথ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ফকিরহাট ফায়ার সার্ভিস মোড় এলাকায় বাগেরহাট-রূপসা আন্তজেলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
বরিশালে আদালতের কক্ষে ভাঙচুর ও বিচারককে হেনস্তা মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ বিএনপিপন্থী ১১ জন আইনজীবী জামিন পেয়েছেন। একই মামলার আরেক আসামি নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের এপিপি মিজানুর রহমানকে আদালত কারাগারে পাঠিয়েছেন।
১ ঘণ্টা আগে