
রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা। আগামীকাল বৃহস্পতিবার বরিশালে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে নগরের হেমায়েতউদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায়। এ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বরিশাল সিটি করপোরেশন। এছাড়া নগরী ও এর বাইরে আরও ৭টি বড় ঈদের জামাতের প্রস্তুতি শেষ হয়েছে।
নগরের অন্যতম বড় তিনটি মসজিদে দুটি করে জামাত অনুষ্ঠিত হবে। জামে কসাই মসজিদে বৃহস্পতিবার সকাল ৮টায় এবং সকাল ৯টায়, জামে এবায়দুল্লাহ মসজিদে সকাল ৮টায় এবং সকাল সাড়ে ৯টায় এবং নগরের বায়তুল মোকাররম জামে মসজিদে ঈদের জামাত সকাল ৮টা ও সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।
নগরের বাইরে বড় চারটি জামাত হবে চরমোনাই দরবার শরিফ, নেছারাবাদ, ছারছিনা এবং গুঠিয়া বায়তুল আমান জামে মসজিদে। জানা গেছে, চরমোনাই আল কারীম জামে মসজিদে ঈদের জামাত হবে সকাল ৮টায়, নেছারাবাদ জামে মসজিদে সকাল ৮টায়, ছারছীনা দরবার শরিফে সকাল ৮টায় এবং গুঠিয়া বায়তুল আমান জামে মসজিদে ঈদের জামাত হবে সকাল ৮টায়। সংশ্লিষ্ট মসজিদের দায়িত্বশীলদের সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এদিকে নগরের প্রধান জামাত কেন্দ্রীয় ঈদগাহ ময়দান আজ বুধবার বিকেলে পরিদর্শন করেছেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্রশাসক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন। তিনি বলেন, বরিশালের সবচেয়ে বড় ঈদের জামাত হেমায়েতউদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। ঈদের নামাজ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে