
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত আয়া মাসুমার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিমানবাহিনীর সদস্যরা। আজ সোমবার (২৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে মাসুমার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিমানবাহিনীর ৩০ সদস্যের একটি প্রতিনিধিদল।
পুষ্পস্তবক অর্পণ শেষে কবর জিয়ারত এবং দোয়া ও মোনাজাত করেন। পরে মাসুমার বাড়ি গিয়ে স্বজনদের সঙ্গে কথা বলে সমবেদনা জানান। একই সঙ্গে স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় বিমানবাহিনীর পক্ষে দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় বিমানবাহিনীর রাডার ইউনিট বরিশালের সহ-অধিনায়ক উইং কমান্ডার সরোয়ার জাহান বলেন, ‘মাসুমার মৃত্যুতে আমরা শোকাহত। তাঁর জন্য সমবেদনা জানাচ্ছি। নিহত মাসুমার পরিবারকে যত রকমের সহযোগিতা প্রয়োজন রয়েছে, আমরা তা করব। এ ব্যাপারে বাংলাদেশ বিমানবাহিনী আন্তরিকভাবে চেষ্টা করে যাবে। আমরা তাদের পাশে আছি।
এ সময় উপস্থিত ছিলেন বিমানবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, বোরহানউদ্দিন থানার ওসি মুহাম্মদ সিদ্দিকুর রহমানসহ বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা। এদিকে একই সময়ে ভোলা আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ মাসুমার কবর জিয়ারত ও দোয়া মোনাজাত করেন।
উল্লেখ্য, রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দগ্ধ হওয়া মাসুমা (৩৮) পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর গত শনিবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান। তিনি মাইলস্টোন স্কুলে আয়ার কাজ করতেন। গতকাল রোববার ভোররাতে তাঁর মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছায়। পরে সকাল সাড়ে ৯টায় মোল্লারহাট গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
১২ মিনিট আগে
রোববার রাতেই ফিরোজ আহম্মেদ শাকিল পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনসহ ১০-১৫ জনের একটি গ্রুপকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেন, ‘পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন তাঁর মোটরসাইকেল বহর নিয়ে এসে প্রকাশ্যে আমাকে মারপিট ও ছুরিকাঘাত করে...
৩৯ মিনিট আগে
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, রাত ৯টার দিকে আজিজ ওই এলাকায় অবস্থানকালে একটি মোটরসাইকেল থেকে দুজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তাঁর বুকের বাঁ পাশে এবং একটি গুলি তাঁর পেটে লাগে। এরপর তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেল যোগে তাঁরা...
১ ঘণ্টা আগে
রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। রাতভর চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
১ ঘণ্টা আগে