
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) মানববন্ধন ও বিক্ষোভ-মিছিল হয়েছে।
আজ বৃহস্পতিবার (৭ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সামনে প্রথমে মানববন্ধন ও পরে বিক্ষোভ-মিছিল হয়।
মানববন্ধন ও বিক্ষোভে মো. ফরহাদ হোসাইনের সঞ্চালনায় বক্তব্য দেন ওসমান বিন হাদির বোন মাসুমা হাদি, মো. বেলাল, আল ইমরান, ইফতেখার সায়েম প্রমুখ।
বক্তারা বলেন, হাদি হত্যাকাণ্ডের দীর্ঘ সময় পার হলেও তদন্তে দৃশ্যমান অগ্রগতি নেই। প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তা রয়েছে বলেও অভিযোগ করেন তাঁরা। দ্রুত বিচার নিশ্চিত না হলে আরও বড় অস্থিরতা সৃষ্টি হতে পারে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা। তাঁরা বলেন, বিচার না হলে আবারও বাংলার মানুষ রাজপথে নামবে।
এ সময় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব ইফতেখার সায়েম বলেন, আধিপত্যবাদবিরোধী নেতা হাদিকে দিনদুপুরে গুলি করে হত্যা করে খুনিরা ভারতে পালিয়ে গেছে। হাদিকে ভালোবেসে তাঁর জানাজায় হাজার হাজার লোক হয়েছিল, যা বলে দেয়—মানুষ বিচার চায়। কিন্তু সেই বিচার আজও হয়নি।
মানববন্ধনে হাদির বোন মাসুমা হাদি বলেন, ‘আমরা আজ এখানে কাঁদতে আসিনি, বিচারের দাবিতে এসেছি। বিচার নিয়েই ঘরে ফিরব।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে