
বরিশাল নগরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী চৈতির মৃত্যুর প্রতিবাদে শিক্ষার্থীরা দোষী অটোচালকের দ্রুত বিচার দাবিতে সড়ক অবরোধ করেছেন। এ সময় তারা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসায় অবহেলার অভিযোগও তোলেন। আজ বৃহস্পতিবার দুপুরে বিএম কলেজের সামনে শের-ই-বাংলা বালিকা বিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের আশ্বাস দিলে তারা অবরোধ প্রত্যাহার করে।
এ সময় প্রশাসক শিরীন বলেন, ‘দোষী অটোচালককে দ্রুত গ্রেপ্তার করা হবে। পাশাপাশি নগরীর অবৈধ অটো চলাচল বন্ধ করা হবে। চিকিৎসায় অবহেলার কারণে চৈতির মৃত্যু হয়েছে। এটি আমি শেবাচিম হাসপাতাল পরিচালককে বলেছি। তিনি ব্যবস্থা নেবেন।’
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার স্কুল ছুটির পর শের-ই-বাংলা বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী চৈতি স্কুলের সামনের সড়ক পার হওয়ার সময় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয়। তাকে প্রথমে বরিশাল জেনারেল হাসপাতালে এবং পরে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতেই তাঁর মৃত্যু হয়। ওই সড়কে আগেও একই ধরনের প্রাণহানি ঘটেছে। কিন্তু দোষীদের বিচার না হওয়ায় ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে বলে জানায় শিক্ষার্থীরা।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, চৈতির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। বিএম কলেজ সড়ক এখন শান্ত রয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে