
বরিশাল নগরে কেএমসি নামক একটি বেসরকারি হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে কর্মচারীদের সঙ্গে মৃতের স্বজনদের হাতাহাতি হয়েছে। আজ বুধবার (১০ জুন) বিকেল ৪টার দিকে নগরের বাজার রোডে এই ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
মারা যাওয়া মনির খান (৩৮) জেলার বাবুগঞ্জ উপজেলার উত্তর বাহেরচর গ্রামের আব্দুল হক খানের ছেলে। বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের নিউরোলজি বিভাগের প্রধান অভিতাভ সরকার কেএমসি হাসপাতালের মালিক বলে জানা গেছে।
নিহত ব্যক্তির স্বজনেরা অভিযোগ করেছেন, হৃদ্রোগে আক্রান্ত হলে অসুস্থ অবস্থায় মনির খানকে বুধবার দুপুরে কেএমসি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকদের অবহেলা ও দায়িত্বহীনতার কারণে মনির মারা যান। এই ঘটনার পর ক্ষুব্ধ স্বজনেরা প্রতিবাদ করলে চিকিৎসক ও কর্মচারীরা স্বজনদের মারধর করেন।
স্বজনদের প্রতিরোধের মুখে হামলাকারীরা পিছু হটেন। তখন স্বজনেরা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মনির খানের মৃত্যুতে স্বজনেরা উত্তেজিত হন। চিকিৎসকদের সঙ্গে তর্কাতর্কির একপর্যায়ে হাতাহাতি হয়। এতে হাসপাতাল এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।
মৃত ব্যক্তির স্বজন বাবুগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন স্বপন বলেন, তিনি শুরুতে ঘটনাস্থলে ছিলেন না। স্বজনেরা অভিযোগ করেছেন, গুরুতর অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়ার পরও চিকিৎসক গুরুত্ব দেননি। এমনকি মৃত্যু হয়েছে এটা জানানো হয়নি। এর প্রতিবাদ করায় স্বজনদের ওপর চিকিৎসক ও কর্মচারীরা হামলা করেছেন।
তবে এই অভিযোগের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো বক্তব্য দেয়নি।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) বলেন, কেএমসি হাসপাতালে ঝামেলার খবর পেয়ে পুলিশ সেখানে যায়। পরে পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে দুই পক্ষ ভুল স্বীকার করলে সমঝোতা হয় এবং মরদেহ বাড়িতে নিয়ে যায়।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে