
বরগুনার পাথরঘাটায় উপজেলা পরিষদের নির্বাচনে আচরণবিধি ভঙ্গের অভিযোগে চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তফা গোলাম কবিরকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন বরিশালের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। গতকাল শুক্রবার রাতে দেওয়া এই শোকজের জবাব দুদিনের মধ্যে দিতে বলা হয়েছে।
পাথরঘাটা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তফা গোলাম কবির কাপ-প্রিচ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি বর্তমান উপজেলা চেয়ারম্যান। মোস্তফা গোলামকে শোকজের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বরিশালের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দিলীপ কুমার হাওলাদার।
এর আগে গতকাল শুক্রবার রাত সোয়া ৮টার দিকে পাথরঘাটা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়াত-কলমের প্রার্থী এনামুল হোসাইনকে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
মোস্তফা গোলামকে দেওয়া শোকজে বলা হয়েছে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মৌখিক অভিযোগ ও পাঠানো প্রমাণপত্রে উল্লেখ করা হয়েছে, গতকাল শুক্রবার আপনি কর্মী-সমার্থক নিয়ে জনসভা করেছেন। যা উপজেলা পরিষদ বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন ও শাস্তিযোগ্য অপরাধ। এই ধরনের আচরণ একজন প্রার্থীর থেকে কোনোভাবেই কাম্য নয়।
শোকজে আরও বলা হয়েছে, উপজেলা পরিষদ বিধিমালা অনুযায়ী আপনার বিরুদ্ধে কেন আইনি ব্যবস্থা নেওয়া হবে না? আগামী দুই দিনের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে উপযুক্ত ব্যাখ্যা দেওয়ার জন্য আপনাকে বলা হলো।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
৬ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে