
বরগুনায় এক স্কুলশিক্ষককে কুড়িয়ে পাওয়া লক্ষাধিক টাকা ফেরত দিয়েছেন স্থানীয় কাঁচামাল ব্যবসায়ী মো. বশির উদ্দিন। এ ঘটনায় প্রশংসায় ভাসছেন ওই ব্যবসায়ী। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে টাকার প্রকৃত মালিক বরগুনা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক খলিলুর রহমানকে টাকাগুলো ফেরত দেওয়া হয়।
ব্যবসায়ী বশির উদ্দিন জানান, গতকাল বুধবার সকাল ১০টার দিকে বরগুনা পৌরশহরের সদর রোড হয়ে স্টেডিয়ামের দিকে যাচ্ছিলেন তিনি। এ সময় স্টেডিয়াম এলাকায় সড়কের পাশে একটি খাম পরে থাকতে দেখেন তিনি। পরে খামটির মধ্যে কিছু আছে ভেবে হাতে তুললে ভেতরে অনেক টাকা দেখতে পান। এরপর আশপাশের লোকজনকে জানালেও ওই টাকার প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় মাইকিং করাসহ বিভিন্ন পরিচিত মানুষের ফেসবুকে বিষয়টি জানিয়ে পোস্ট করতে বলেন। পরবর্তীকালে মাইকিং শুনে যোগাযোগ করলে স্কুলশিক্ষক খলিলুর রহমানকে কুড়িয়ে পাওয়া ১ লাখ ২৩ হাজার টাকা ফেরত দেন ব্যবসায়ী বশির উদ্দিন।
হারানো টাকা ফেরত পেয়ে স্কুলশিক্ষক মো. খলিলুর রহমান বলেন, গরু কিনে জাকাত দেওয়ার উদ্দেশ্যে টাকাটা নির্ধারণ করে রেখেছিলেন। প্যান্টের পকেটে মোবাইল ফোন এবং অন্য টাকার সঙ্গে আলাদা একটি খামে ওই টাকা ছিল। কিন্তু অজান্তেই পকেট থেকে টাকার খামটি রাস্তায় পড়ে যায়। এরপর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও টাকা পাননি। পরবর্তীকালে মাইকিং শুনে যোগাযোগ করলে হারিয়ে যাওয়া টাকা তিনি ফেরত পান।
স্কুলশিক্ষক বলেন, তাঁর টাকাগুলো যিনি পেয়ে ফেরত দিয়েছেন তিনি সত্যি মহানুভব। নগদ টাকার লোভ সামলানো এটি আসলেই একটি বড় ইমানের পরিচয়। নিখুঁত ইমান ও সততা না থাকলে লোভ সামলানো অসম্ভব।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৯ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
২২ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে