
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‘আমরা আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, জাতীয় পার্টিও দেখেছি কিন্তু ইসলামি দলকে কখনো ক্ষমতায় দেখি নাই। এবার ইসলামি দল ক্ষমতায় দেখার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে।’
আজ শনিবার বিকেল ৫টায় বরগুনা শহরের সিদ্দিক স্মৃতিমঞ্চে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বরগুনা জেলা শাখা আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রেজাউল করীম বলেন, ‘আমরা যদি আবার ভুল করি, বারবার মায়ের কোল খালি হবে। সেই কান্না কত দিন শুনব? সেই আয়নাঘর তো আইয়ামে জাহেলিয়া আমলের ইতিহাসকে হার মানিয়েছে। এবার পরিবর্তন আমাদের করতেই হবে।’
টাকা পাচারের সমালোচনা করে চরমোনাই পীর বলেন, ‘আমার কৃষক ভাইয়েরা, আমার জেলে ভাইয়েরা, আমার রিকশাওয়ালা ভাইয়েরা রোদে পুড়ে চামড়া কালো করে টাকা কামায়। সেই টাকা সরকারি ফান্ডে জমা হয়। আমার ভাইয়েরা বিদেশের মাটিতে রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে দেশে রেমিট্যান্স পাঠায়। সেই রেমিট্যান্সে দেশ চলে। আর ওরা ক্ষমতার চেয়ারে বসে আমাদের টাকা বিদেশে পাচার করে। টাকা কামাই করি আমরা, আর ওরা ক্ষমতায় বসে টাকা পাচার করে। ওদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করতে হবে। ওদেরকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে।’ তিনি আরও বলেন, ‘আমি সবাইকে অনুরোধ করব, এই চোরদের সহযোগিতা না করার জন্য। আমরা টাকা পাচারকারীদের সহযোগী হতে চাই না।’
মুফতি রেজাউল করীম বলেন, ‘এখন যদি আপনারা এই বিজয় দেখতে চান, আমি পরিষ্কারভাবে বলছি, আমাদের মনোনীতকে নির্বাচিত করুন। ইসলামি দল নির্বাচিত হলে আমি আপনাদের বলতে পারি, আর আমার পান দোকানদার ভাইকে চাঁদা দিতে হবে না। আর চাঁদাবাজেরা চাঁদাবাজি করার সুযোগ পাবে না। মিথ্যা মামলার ফাঁদে ফেলে আর কেউ আপনাদের ঘরছাড়া করতে পারবে না।’
জনসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও খেলাফত মজলিসসহ ইসলামি অন্যান্য দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এ এস এম বদরুল আনোয়ার বলেন, আজ সোমবার বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু কমিটির চেয়ারম্যানের মা মারা যাওয়ার কারণে বৈঠকটি স্থগিত করা হয়েছে। পরবর্তী বৈঠকে বার কাউন্সিলের নতুন এনরোলমেন্টের বিষয়ে সিদ্ধান্ত হবে।
১৬ মিনিট আগে
বিদেশে গিয়ে ভাগ্য বদলের স্বপ্ন নিয়ে বিমানবন্দরে পৌঁছেছিলেন। হাতে ছিল ভিসা, বিমানের টিকিট ও চাকরির কাগজপত্র। কিন্তু চেকিংয়ের সময় জানা গেল- সবই জাল। মুহূর্তেই ভেঙে যায় বহু বছরের স্বপ্ন। হতবিহ্বল হয়ে বিমানবন্দরের মেঝেতে লুটিয়ে পড়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।
২০ মিনিট আগে
পুঠিয়ায় গণপিটুনিতে ডাকাত দলের সদস্য নিহতের ঘটনায় তিন শতাধিক ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। আজ সোমবার পুঠিয়া থানা-পুলিশ বাদী হয়ে মামলাটি করে। একই সঙ্গে ডাকাতির প্রস্তুতির অভিযোগে আরও একটি মামলা করা হয়েছে।
৪৪ মিনিট আগে
চাঁদপুরের কচুয়া উপজেলার বেরকোটা গ্রামে নিখোঁজের পরের দিন নাদিয়া আক্তার (৬) নামের এক শিশুর লাশ উদ্ধার হয়েছে। আজ সোমবার (২ মার্চ) বেলা ১১টার দিকে বাড়ির পাশের পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করেন স্বজনেরা।
১ ঘণ্টা আগে