বান্দরবানের থানচিতে ম্যালেরিয়ায় আক্রান্ত আরও এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে মারা যায় শিশুটি। এর আগে ম্যালেরিয়া এই উপজেলায় দুজনের মৃত্যু হয়।
ম্যালেরিয়া আক্রান্তে মারা যাওয়া শিশুটি থানচি সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে কাইথাং ম্রো পাড়ার ইংয়েন ম্রো এর সন্তান লেংরেইন ম্রো (৯)।
এর আগে ২ জুলাই একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে চাইশৈউ পাড়ার মংহ্লাচিং মারমা মেয়ে উম্যাচিং মারমা (৮) ও ২৪ জুন চিকিৎসাধীন অবস্থা রেমাক্রী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে খ্যাইসাপ্রু পাড়ার অজমনি ত্রিপুরা মেয়ে প্রীতি ত্রিপুরার (১৬) মারা যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোহাম্মদ আবদুল্লাহ আল নোমান জানান, লেংরেইন ম্রো নামের ম্যালেরিয়ায় আক্রান্ত শিশুটিকে কয়েক দিন আগেই স্বাস্থ্যকর্মী তার বাড়িতে চিকিৎসা দিয়েছিল। কিন্তু শিশুটি মা-বাবা অসুস্থ হওয়া অন্য বাড়িতে রেখে গিয়েছিল; সে সময় ম্যালেরিয়া পূর্ণ ডোজ খাওয়ানো যায়নি এ কারণে শিশুটি মারা গেছে।
স্থানীয়রা জানান, বর্ষা শুরুর আগেই বান্দরবানের থানচির দুর্গম এলাকায় দেখা দিয়ে ম্যালেরিয়া রোগের প্রাদুর্ভাব। নানা প্রতিকূলতায় রোগীরা পাচ্ছেন না জরুরি চিকিৎসা সেবা ও ওষুধ। দুর্গম এলাকায় যাতায়াত ব্যবস্থা সহজ না হওয়ায় ও মোবাইলের নেটওয়ার্ক না থাকায় প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন এই এলাকাগুলো। তবে তাঁদের মধ্যে বেশ কয়েকজনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স এর ভর্তি করা হয়েছেন।
স্থানীয়রা আরও জানান, বর্ষায় মশার উপদ্রব বেড়ে যাওয়ায় মশার কামড়ে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। এদিকে উপজেলার চারটি ইউনিয়নের মোট ৬৬টি পাড়ার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী গ্রামকে ম্যালেরিয়া জোন হিসবে চিহ্নিত করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান মুরাদ জানান, গত এক সপ্তাহে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে প্রায় ৪০ জন স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হয়েছেন। অনেকে সুস্থ হয়ে বাড়িতে চলে গেছেন। বাকিদের চিকিৎসা চলছে।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
৮ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৪০ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে