বান্দরবানের থানচি উপজেলায় এক বেল ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। ঘটনার পর নিখোঁজ ব্যক্তির স্ত্রী হিমা আক্তার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডিতে বলা হয়েছে, নিখোঁজ ব্যক্তি আবু তাহের (৪১) ২০ মার্চ সকাল ৮টার দিকে থানচি বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি। তিনি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার মোগড়াপাড়া ইউনিয়নের বাসিন্দা এবং পেশায় একজন ব্যবসায়ী।
নিখোঁজের পরপরই পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করা হলেও এখনো পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
হিমা আক্তার বলেন, ‘আমার স্বামী প্রতিদিনের মতোই কাজে বের হয়েছিলেন। কিন্তু এর পর থেকে তাঁর কোনো খোঁজ পাচ্ছি না। আমরা আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি, যেন দ্রুত আমার স্বামীকে খুঁজে বের করা হয়।’
তিনি আরও জানান, তাঁর স্বামী কোনো ধরনের মানসিক সমস্যায় ভুগছিলেন না এবং কারও সঙ্গে শত্রুতাও ছিল না।
থানচি থানার উপপরিদর্শক মো. মশিউর রহমান জানান, নিখোঁজের ঘটনায় একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। সম্ভাব্য সব জায়গায় খোঁজ নেওয়া হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি জানিয়েছে, নিখোঁজ ব্যক্তির সন্ধান পেতে স্থানীয়দের সহযোগিতাও কামনা করা হয়েছে।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৭ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৪০ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে