বান্দরবানের রোয়াংছড়ি ও রুমা উপজেলা সীমান্তে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) তিন সদস্য নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র, কার্তুজ, সামরিক পোশাক ও অন্য সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ রোববার দুপুরে জেলার রোয়াংছড়ি রৌনিনপাড়ার দেবাছড়া ও রুমার পাইক্ষ্যংপাড়ার সীমান্তবর্তী এলাকার গভীর অরণ্যে কেএনএফের আস্তানার খবর পেয়ে সেখানে অভিযান চালান সেনাবাহিনীর সদস্যরা। এ সময় কেএনএফ সন্ত্রাসীরা সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছুড়লে সেনাসদস্যরাও পাল্টা গুলি করেন।
এতে কেএনএফের তিন সদস্য নিহত হয়। তারা জলপাই রঙের পোশাক পরে ছিল। পরে সেনাবাহিনীর অভিযানের মুখে বাকি সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে তিনটি দেশি বন্দুক, কার্তুজ, সামরিক পোশাক ও অন্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
এদিকে আজ বিকেলে কেএনএফের মিডিয়া উইংয়ের দায়িত্বপ্রাপ্ত কর্নেল সলোমন তিনজন নিহতের সত্যতা নিশ্চিত করে এক বিবৃতিতে দাবি করেন নিহতরা হলেন রুমার রৌনিনপাড়ার এডিথাং বম (২৪), ফিয়াংপিদ্যেংপাড়ার রুয়ালসাংনুয়াম বম (২৩) ও একই পাড়ার রুয়ালমিনলিয়ান বম (২০)। তাঁরা তিনজন চট্টগ্রাম ও বান্দরবানের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র।
অন্যদিকে এ ঘটনার পর দুই উপজেলার সীমান্তবর্তী এলাকায় সেনাবাহিনী তল্লাশি চালাচ্ছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ার কারণে সেখানে নিরাপত্তা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আজ রোববার সন্ধ্যা ৬টার দিকে জেলার অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী আজকের পত্রিকার এই প্রতিবেদককে বলেন, তিনটি লাশ উদ্ধার করে পুলিশ রোয়াংছড়ি থেকে বান্দরবান হাসপাতালে নিয়ে আসছে। ময়নাতদন্ত শেষে পরিবারকে লাশ বুঝিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, গত ২ ও ৩ এপ্রিল বান্দরবান রুমা ও থানচি উপজেলায় ব্যাংক ডাকাতি, ১৪টি অস্ত্র লুট, ব্যাংক ম্যানেজার অপহরণ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনায় এ পর্যন্ত ৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
৬ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে