
বান্দরবানের রোয়াংছড়িতে দুর্বৃত্তদের গুলিতে উমে প্রু মারমা (৩৪) নামের এক নারী আহত হয়েছেন। আজ সোমবার সকালে রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের হিমাগ্রীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিতে নারী আহত হওয়ার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন রোয়াংছড়ি থানার উপপরিদর্শক (এসআই) শুভ্র মুকুল চৌধুরী। তিনি জানান, পারিবারিক দ্বন্দ্বের জেরে গুলির ঘটনা ঘটতে পারে।
পুলিশ সূত্রে জানা গেছে, উমে প্রু মারমার বাড়ি হিমাগ্রীপাড়া এলাকায়। তিনি গতকাল রোববার একটি সালিসি বৈঠকে অংশগ্রহণ করেন। আজ সোমবার সকালে বাসা থেকে বের হয়ে খামার বাড়িতে যাওয়ার পথে দুর্বৃত্তরা তাঁকে গুলি করে। গুরুতর অবস্থায় তাঁকে বান্দরবান সদর হাসপাতালে আনা হয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে এখনো জানা যায়নি।
তারাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উনুমং মারমা চৌধুরী জানান, ছেলেকে আনার জন্য রোববার বান্দরবান শহর থেকে উমে প্রু মারমা হিমাগ্রীপাড়ায় যান। সেখানে একটি সালিসি বৈঠকে অংশগ্রহণ করেন। আজ সকালে বাসা থেকে বের হওয়ার সময় দুর্বৃত্তরা তাঁকে গুলি করে।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৩০ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৪৪ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে