
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে সীমান্ত এলাকায় চোরাচালান ঠেকাতে গিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সঙ্গে চোরাকারবারিদের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চোরাকারবারিদের একজন আহত হয়েছেন।
নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরের জারুলিয়াছড়ির আগার লেবুবাগান এলাকায় আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটেছে। আহত ব্যক্তির নাম শামশুল আলম (৫০)। তিনি পাশের কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভীকাটা গ্রামে দক্ষিণ মিয়াজিপাড়ার গোলাম বারীর ছেলে।
বিজিবি ও স্থানীয় সূত্র বলেছে, সকালে একদল চোরাকারবারি নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের কম্বনিয়া জারুলিয়াছড়ির আগার লেবুবাগানে চোরাই পণ্য বহনের সময় বিজিবির নজরে পড়ে। এ সময় বিজিবি ধাওয়া দিলে চোরাকারবারিরা গুলি ছোড়ে। বিজিবিও পাল্টা গুলি ছুড়লে চোরাকারবারি দল পিছু হটে। পরে উভয় পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। গুলি বিনিময়ের মধ্যে আহত হন চোরাকারবারি দলের সদস্য শামশুল। তাঁকে গোপনে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে। তাঁকে খুঁজে না পাওয়ায় তাঁর ও তাঁর পরিবারের কারও বক্তব্য পাওয়া যায়নি।
আহত শামশুল আলমের ঘনিষ্ঠ বলে পরিচিত স্থানীয় বাবুল বলেন, বিজিবির ওপর হামলার চেষ্টাকালে শামশুল মাথায় আঘাত হন।
এ বিষয়ে ১১ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. ফয়েজুল কবিরের সঙ্গে ফোন করে ও খুদে বার্তা পাঠিয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। এ কারণে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১০ ঘণ্টা আগে