
বান্দরবানের থানচি উপজেলায় গহিন অরণ্যে বাড়ছে নিষিদ্ধ পপির চাষ। একশ্রেণির প্রভাবশালী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এই পপির চাষ করছেন। তবে এবার সন্ধান পেয়ে ৩০ একর পাহাড়ি জমির পপিখেত পুড়ে দিয়েছে বিজিবি।
গোয়েন্দা সংস্থার সংবাদের ভিত্তিতে উপজেলার তিন্দু ইউনিয়নে পপি চাষের সন্ধান পায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শুক্রবার বিকেলে ৩৮ বিজিবি বলিপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল-আলমের নেতৃত্বে একটি দল তিন্দু ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে কাইকা খুমিপাড়া এলাকায় অভিযানে যায়। বিজিবি টহল টের পেয়ে পপিচাষিরা পালিয়ে যান।
এরপর স্থানীয়দের উপস্থিতিতে ৩০ একর পপিখেত পুড়িয়ে নষ্ট করে বিজিবি। যার আনুমানিক মূল্য ১১ কোটি ২৫ লাখ টাকা। ওই এলাকায় আরও পপিখেত আছে কি না, সে বিষয়ে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
অভিযান শেষে বলিপাড়া ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল-আলম সাংবাদিকদের বলেন, বাংলাদেশের সীমান্ত ও সার্বভৌমত্ব সুরক্ষা ছাড়াও চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, দুর্গম পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা, পাহাড়ি-বাঙালি সীমান্ত অপরাধ দমনে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতি অনুসরণ করে যথাযথ ও কার্যকরভাবে পেশাদারির সঙ্গে মাদক নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বিজিবি।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৯ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৪২ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে