
অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বাগেরহাটের চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক শর্মী রায়কে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ।
বর্তমানে চিতলমারীতে কর্মরত চিকিৎসক শর্মী রায়ের বিরুদ্ধে এর আগে একই জেলার মোরেলগঞ্জ উপজেলায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালনকালে করোনা মহামারির সময়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন পর্যায়ে বরাদ্দ করা সরকারি অর্থ আত্মসাৎসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে।
এসব অভিযোগ তদন্তে পিরোজপুরের সিভিল সার্জন প্রতিবেদন জমা দেন। তাতে অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে নোটিশ দেওয়া হয়েছে। নোটিশ প্রাপ্তির ১০ কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
১৩ আগস্ট স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমানের স্বাক্ষরিত নোটিশ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। সেখানে বলা হয়েছে, চিকিৎসক শর্মী রায়ের কার্যকলাপ সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮–এর বিধি ৩(খ) অনুযায়ী অসদাচরণ হিসেবে গণ্য। তাই কেন তাঁকে চাকরি থেকে বরখাস্ত অথবা গুরুদণ্ড দেওয়া হবে না, সে বিষয়ে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক শর্মী রায় বলেন, ‘করোনাকালে আমার বিরুদ্ধে অভিযোগ হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে আমাকে নোটিশ দেওয়া হয়েছে এবং ১০ কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলেছে।’
বাগেরহাটের সিভিল সার্জন আ স মো. মাহবুবুল আলম বলেন, এটা বিভাগীয় মামলা নয়, তাঁকে শোকজ করা হয়েছে। কর্তৃপক্ষ তাঁকে ডেকেছে। কী সিদ্ধান্ত হয়, দেখা যাবে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে