
গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত বাগেরহাটের চিতলমারী উপজেলার দুই তরুণ শোয়াইব শেখ এবং শয়ন ঢালীর দাফন ও শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
আজ বৃহস্পতিবার বাদ এশা নামাজে জানাজা শেষে ঘোলা-দলুয়াগুনি কবরস্থানে শোয়াইব শেখের দাফন এবং রাত ১০টার পর বাড়ির আঙিনায় শয়ন ঢালীকে সমাধিস্থ করা হয়। এ সময় স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
দুই তরুণের মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দূর-দূরান্ত থেকে আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবসহ অসংখ্য মানুষ ছুটে আসে তাঁদের নামাজে জানাজায় ও শেষকৃত্য অনুষ্ঠানে যোগদানে জন্য।
সন্ধ্যায় দুইজনের মরদেহ বাড়িতে পৌঁছালে শোয়াইবের মা মনুয়ারা বেগম ছোট ছেলেকে এবং শয়ন ঢালীর মা তপতী ঢালী একমাত্র সন্তানকে হারানোর শোকে বারবার মূর্ছা যান।
শোয়াইব শেখ চিতলমারী উপজেলার ঘোলা গ্রামের মাহাবুর শেখের ছেলে। সে এ বছর জিবিডি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। শয়ন ঢালী একই উপজেলার বড়বাড়িয়া-বাদামতলা গ্রামের সমেশ ঢালীর ছেলে। সে তার বাবাকে ব্যবসায় সহযোগিতা করত।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী দোলা পরিবহনের বাসটি বেলা ১১টার দিকে গোপালগঞ্জের বেদগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি রাস্তার ওপর উল্টে যায় এবং মোটরসাইকেলটি ছিটকে পড়ে। ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহীসহ চারজন নিহত এবং হাসপাতালে এক শিশুর মৃত্যু হয়।
নিহত অপর তিনজন হলেন—পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া গ্রামের আব্দুল খালেকের মেয়ে খাদিজা খাতুন (৩৫) ও তাঁর স্বামী আবু হানিফের ছেলে মো. সোহাগ (৩৭) এবং তাঁদের শিশুসন্তান আরমান (৬)।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে