
লঘুচাপের প্রভাবে উত্তাল সাগরে টিকতে না পেরে মাছ ধরার নৌকাগুলো (ফিশিং বোট) দুদিন ধরে সুন্দরবনসহ উপকূলের বিভিন্ন স্থানে নোঙর করে রয়েছে। আবহাওয়া বিভাগ ৩ নম্বর সতর্কসংকেত জারি করেছে।
পূর্ব সুন্দরবনের দুবলার ভেদাখালী খালে নৌকা রেখেছেন মাঝি মিজানুর রহমান। বাগেরহাটের বগা এলাকার মাঝি তিনি। আজ বুধবার (২০ আগস্ট) দুপুরে মোবাইল ফোনে আজকের পত্রিকাকে তিনি বলেন, উত্তাল সাগরে টিকতে না পেরে গত দুদিন ধরে অনেক ফিশিং বোট সুন্দরবনের বিভিন্ন স্থানের খালে নিরাপদ আশ্রয়ে রয়েছে। বর্তমানে ব্যাপক বৃষ্টিপাত আর সাগরে ঝোড়ো হাওয়া বইছে বলে মাঝি মিজানুর রহমান জানান।
শরণখোলা উপজেলা ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি আবুল হোসেন জানান, সাগরে লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল হওয়ায় মাছ ধরতে না পেরে সুন্দরবনসহ উপকূলের বিভিন্ন স্থানে শত শত ফিশিং বোট নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে। গতকাল মঙ্গলবার থেকে কয়েক শ ফিশিং বোট সুন্দরবনের মেহেরআলী, ভেদাখালী, আলোরকোল খালসহ উপকূলের মহিপুর, খেপুপাড়া, নিদ্রা, সখিনা, পাথরঘাটা, শরণখোলা, রায়েন্দাসহ বিভিন্ন স্থানে নোঙর করেছে। এ বছর কয়েক দিন পর পর সাগরের আবহাওয়া খারাপ হচ্ছে। এর ফলে জেলে ও নৌকার মালিকেরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলে আবুল হোসেন জানান।
বরগুনা জেলা ফিশিং ট্রলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দুলাল মাস্টার বলেন, দুর্যোগ যেন জেলেদের পিছু ছাড়ছে না। বারবার বৈরী আবহাওয়ার কারণে উত্তাল সাগরে জাল ফেলতে না পেরে ফিশিং বোটগুলো উপকূলে ফিরে আসতে বাধ্য হচ্ছে।
পূর্ব সুন্দরবনের জেলেপল্লি দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার সুব্রত কুমার দাস আজ দুপুরে আজকের পত্রিকাকে বলেন, লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল হয়ে পড়েছে। প্রচণ্ড ঢেউ ও ঝোড়ো বাতাসে সাগরে টিকতে না পেরে ফিশিং বোটসমূহ উপকূলের দিকে চলে গেছে। কিছু ফিশিং বোট সুন্দরবনের খালে নিরাপদ আশ্রয়ে রয়েছে।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৩ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে