Ajker Patrika

মাদক মামলায় ছাড়া পেয়েই শিশুকে যৌন নিপীড়নে অভিযুক্ত, থানায় মামলা

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি  
মাদক মামলায় ছাড়া পেয়েই শিশুকে যৌন নিপীড়নে অভিযুক্ত, থানায় মামলা
বাগেরহাটে ফকিরহাট থানা। ফাইল ছবি

বাগেরহাটের ফকিরহাটে ১১ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ফকিরহাট মডেল থানায় একটি মামলা হয়েছে। ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে শুক্রবার (২২ মে) রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি রুজু করেন। অভিযুক্ত আসামি ফকিরহাট উপজেলার ছোটবাহিরদিয়া এলাকার মৃত জালাল শেখের ছেলে শওকত শেখ (৪১)।

থানা সূত্রে জানা যায়, সম্প্রতি অভিযুক্ত শওকত শেখ পুলিশের হাতে ইয়াবাসহ গ্রেপ্তার হন। তিনি মাদক মামলায় জেল থেকে ছাড়া পেয়ে বাড়ি এসে ওই শিশুকে যৌন নিপীড়নে অভিযুক্ত হয়ে পালাতক রয়েছেন।

পুলিশ মামলার বরাত দিয়ে জানান, ১৮ মে সকাল ১০টার দিকে ওই শিশুকে শওকত শেখ জাপটে ধরে যৌন নিপীড়ন করেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। শিশুটির চিৎকারে পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, ‘শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। অভিযুক্ত আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।’ তিনি আরও বলেন, ওই আসামি সম্প্রতি একটি মাদক মামলায় ছাড়া পেয়েছেন। আসামি বিভিন্ন সময়ে স্কুলগামী ছাত্রীদের নানাভাবে উত্ত্যক্ত করে আসছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত