
ব্যবসায় ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কায় বাগেরহাটে বাণিজ্য মেলা বন্ধের দাবি তুলেছেন স্থানীয় ব্যবসায়ীরা। এ কারণে আজ মঙ্গলবার (১৩ মে) দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন তাঁরা। ব্যবসায়ীরা জানান, তাঁরা এমনিতেই ক্রেতাশূন্যতাসহ নানা সংকটের মুখে রয়েছেন। বাগেরহাট শহরে বাণিজ্য মেলার আয়োজন হলে তাতে তাঁদের ব্যবসায় আরও ধস নামবে। তাঁরা আরও অভিযোগ করেন, বাণিজ্য মেলায় জুয়ার আসর বসানো হয়। তাতে চুরি, ছিনতাইসহ সমাজে নানা অপরাধ বাড়বে।
সংবাদ সম্মেলনে বক্তব্য পাঠ করেন বাগেরহাট সম্মিলিত ব্যবসায়ী সমিতির আহ্বায়ক শেখ মাইনুল ইসলাম মোস্তফা। তিনি বলেন, বর্তমানে বাগেরহাটের ব্যবসায়ীরা ক্রেতাশূন্যতা, ব্যবসায় মন্দাসহ নানা সংকটে ভুগছেন। ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে তাঁরা কোনো রকম ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এই পরিস্থিতিতে বাগেরহাট শহরে বাণিজ্য মেলার আয়োজন ব্যবসায়ীদের জন্য সুখকর নয়। তা ছাড়া বাণিজ্য মেলায় নিম্নমানের ও সস্তা পণ্য বিক্রয় করা হয়। এ জন্য বাণিজ্য মেলা হলে স্থানীয় ব্যবসায়ীদের বেচাকেনা শূন্যের কোঠায় চলে আসবে। তিনি আরও বলেন, অতিরিক্ত লাভের আশায় মেলায় জুয়ার আসর বসানো হয়। যার ফলে বাণিজ্য মেলা চলাকালে চুরি, ছিনতাই, ডাকাতি বেড়ে যায়। জানমালের মারাত্মক ক্ষতি হয়।
সংবাদ সম্মেলনে ব্যবসায়ী সমিতির সদস্যসচিব নজরুল ইসলাম রুনু, বেগ শামীম হাসান, মনজুরুল ইসলাম, মো. ফারুক হোসেন, মোহাম্মদ শাহিনুর রহমান, মাহাবুবুল আলম কাজল, ইকরামুল কবির ইকু, জিহাদুল ইসলাম, সোহাগ হাওলাদারসহ স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
ব্যবসায়ী নেতা মাইনুল ইসলাম মোস্তফা বলেন, বর্তমানে এসএসসি পরীক্ষা চলমান রয়েছে। এইচএসসি পরীক্ষা আসন্ন। সামনে পবিত্র ঈদুল আজহা রয়েছে। সবকিছু মিলিয়ে বাণিজ্য মেলায় লাভের চেয়ে ক্ষতির পরিমাণ বেশি। এই পরিস্থিতিতে যেকোনো মূল্যে বাণিজ্য মেলা বন্ধ করা প্রয়োজন।
ব্যবসায়ীরা বলেন, ‘আমরা আগেও এই মেলা বন্ধ করার জন্য মানববন্ধন করেছি। প্রতিবাদ সমাবেশ করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দিয়েছি। তারপরও পৌর পার্কে বাণিজ্য মেলা পরিচালনার জন্য বগুড়ার মন্টু ইভেন্ট ম্যানেজমেন্ট কর্মযজ্ঞ চালাচ্ছে।’
স্থানীয় ব্যবসায়ীরা আরও বলেন, চাঁদাবাজির কারণে পানের হাট, সুপারির হাট, ঢেউটিনের হাট, গুড়ের হাটসহ অধিকাংশ পণ্যসামগ্রী ও ফসলের হাট শহর থেকে চলে গেছে। এখানে প্রশাসনিক দুর্বলতা রয়েছে। মেলার স্থানের যাবতীয় ময়লা–আবর্জনা সবই নদীর মধ্যে ফেলা হবে। এতে পরিবেশদূষণ হবে। ব্যবসায়ীরা বলেন, একটি সিন্ডিকেটের সামান্য লাভের জন্য বাগেরহাটের ব্যবসায়ীদের সম্মিলিত ও বৃহত্তর ক্ষতি মেনে নেওয়া হবে না। বাগেরহাটবাসীর ভালোর জন্য অবিলম্বে বাণিজ্য মেলা বন্ধের দাবি জানান তাঁরা।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় আমরা রোববার সারা রাত অভিযান চালিয়ে আজ ভোরে শাহজাদপুর থেকে তাঁকে গ্রেপ্তার করে আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
৩ মিনিট আগে
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম বলেন, গাছগুলো বিদ্যালয় থেকেই রোপণ করা হয়েছিল এবং জমিটিও বিদ্যালয়ের দখলে ছিল। যদি তৈয়ব হোসেন মামলায় জমি পেয়ে থাকেন, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ে জমি মেপে সীমানা নির্ধারণ করা উচিত ছিল।
১০ মিনিট আগে
তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
১৯ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে