
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘নির্বাচন বানচাল করা বা না করার চেষ্টা থাকবে। কিন্তু নির্বাচনের সব ব্যবস্থা সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। মানুষের নিরাপত্তা দিতে হবে। কোনো গোষ্ঠী যদি নির্বাচন বানচালের চেষ্টা করে, তা সরকার কঠোর হস্তে দমন করবে।’

আজ শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতিতা মৎস্য আড়ৎ পরিদর্শন শেষে ফরিদা আখতার এসব কথা বলেন।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘নির্বাচনের কারণে যদি হাদির ওপর আক্রমণ হয়ে থাকে, তাহলে অন্য প্রার্থীরাও শঙ্কায় আছেন। এর সঙ্গে যে গোষ্ঠীই জড়িত থাকুক না কেন, কঠোর হস্তে দমন করা হবে।’
উপদেষ্টা ফরিদা আখতার এর আগে সড়কপথে মৎস্য আড়ৎ মিলনায়তনে খামারি ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন। জেলা মৎস্য কর্মকর্তা রাজ কুমার সরকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুর রউফ, যুগ্ম সচিব আবু নঈম মুহাম্মদ আবদুছ সবুর, খুলনা অঞ্চলের পরিচালক জাহাঙ্গীর আলম, প্রাণিসম্পদ অধিদপ্তরের খুলনা অঞ্চলের পরিচালক গোলাম হায়দার, বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, সহকারী পুলিশ সুপার (সার্কেল) রাসেদুল ইসলাম রানা, ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমনা আইরিন, উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ, চিতলমারী উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. ফেরদৌস আনছারী প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় ব্যবসায়ী ও চাষিরা গলদা চিংড়ির পোনা সংকট, নিম্নমানের খাবারসহ চিংড়িশিল্পের নানা সংকটের কথা তুলে ধরেন। মৎস্য উপদেষ্টা চাষিদের সংকটের কথা শোনেন।
এ সময় উপদেষ্টা বলেন, ‘গলদা চিংড়ি চাষে বড় সংকট এখন পোনার সহজলভ্যতা। পোনার নিশ্চয়তা প্রদানের জন্য বন্ধ থাকা বেসরকারি হ্যাচারিগুলো সচল করার উদ্যোগ নেওয়া হবে। সেই সঙ্গে সরকারি যেসব প্রতিষ্ঠানের গলদা উৎপাদনের সক্ষমতা রয়েছে, সেগুলোক আরও আন্তরিকতার সঙ্গে কাজ করার পরামর্শ দেওয়া হবে।’
জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, গলদার পোনাসংকট নিরসনে প্রয়োজনে যেসব দেশে চিংড়ির পোনা উৎপাদন হয়, সেখান থেকে আমদানি করা হবে। তবে আইনে নদীর পোনা ধরার যে নিষেধাজ্ঞা, সেটি ভঙ্গ করা যাবে না।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে