
বাগেরহাট-৩ আসনে থাকা মোংলা ও রামপালকে ভেঙে পৃথক করা ও বাগেরহাট-৪ আসন বিলুপ্তের প্রস্তাবের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
মোংলা পৌর বিএনপির আয়োজনে আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পৌর মার্কেট চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে মার্কেট চত্বরে প্রতিবাদ সমাবেশ হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য আব্দুল হালিম খোকন, মোংলা উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, উপজেলা বিএনপির নেতা বাবুল হোসেন রনি, পৌর বিএনপি নেতা খোরশেদ আলম, নাসির তালুকদার, গোলাম নুর জনি, জসিম উদ্দিন, কাজী ফারুক, আব্দুল কাদের, আব্দুস সালাম ব্যাপারী প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, নির্বাচন কমিশনের এমন প্রস্তাব মেনে নেবে না মোংলা-রামপালবাসী। তাঁরা বাগেরহাট-৪ আসন বহাল ও বাগেরহাট-৩ আসন না ভেঙে আগের মতো চান। অন্যথায় মোংলা বন্দরসহ শিল্পাঞ্চল অচল করে দেওয়ার কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এটি নির্বাচন কমিশনের ষড়যন্ত্র এবং এর উদ্দেশ্য নির্বাচনকে বিলম্বিত করা। বক্তারা এই সিদ্ধান্ত বাতিলের দাবি তোলেন। তাঁরা জানান, দাবি আদায়ে শিগগির কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।
উল্লেখ্য, গতকাল বুধবার নির্বাচন কমিশন বাগেরহাট-৩ আসন ভেঙে পুনর্বিন্যাস ও বাগেরহাট-৪ আসন বিলুপ্ত করে গাজীপুরে আরেকটি আসন বৃদ্ধির প্রস্তাব দেয়। এতে ওই দিন বিকেল থেকেই ক্ষোভে ফেটে পড়ে বাগেরহাটবাসী। এ নিয়ে রাতভর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানাতে থাকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে