
বাগেরহাটের শরণখোলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির অন্তত ১৯ জন নেতা-কর্মী আহত হয়েছেন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। এ নিয়ে এলাকায় সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নে ১ নম্বর সোনাতলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ছাড়া পৃথক অভিযানে বিপুল অস্ত্রসহ একজনকে আটক করেছে আইন শৃঙ্খলাবাহিনী।
স্থানীয় নেতা-কর্মীদের তথ্যমতে, সংঘর্ষে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা-কর্মী সাব্বির, তরিকুল, সোবহান, নাজমা ও ফরিদাসহ ১৫ জন আহত ও বিএনপির রফিকুল, ছিদ্দিকসহ ৪ জন আহত হয়েছেন।
অন্যদিকে বেলা ১১টায় জেলার কচুয়া উপজেলার বিছট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশ থেকে দেশীয় অস্ত্রসহ নাহিদ নামের এক যুবককে আটক করেছে যৌথবাহিনী। তার কাছ থেকে রামদাসহ অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ছাড়া সদর উপজেলার হাড়িখালী কাঠের পোল এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ফার্নিচারের দোকান থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথবাহিনী।

অভিযানকারী দল জানায়, ফার্নিচারের দোকানে তল্লাশি চালিয়ে ছয়টি হাসুয়া, তিনটি করাত, তিনটি চাকু, একটি বড় হাতুড়ি এবং সাতটি লোহার হাতুড়ি উদ্ধার করা হয়। নাশকতার উদ্দেশ্যে এসব দেশীয় অস্ত্র মজুত করে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে বাগেরহাট জেলা পুলিশ সুপার হাসান চৌধুরী বলেন, অপরাধের ব্যাপারে আমরা জিরো টলারেন্স ভূমিকায় আছি। কেউ কোনো ধরনের অপরাধ করতে চাইলে তাকে আইনের আওতায় আনা হবে।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা গোলাম মো. বাতেন বলেন, বাগেরহাটের শরণখোলায় একটু সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। এ ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে