
বাগেরহাটের শরণখোলায় বলেশ্বর নদের চর থেকে সাহিদা বেগম (৫০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে উপজেলার সাউথখালী ইউনিয়নের বগী গ্রামসংলগ্ন নদের চর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত সাহিদা বেগম উপজেলার সোনাতলা গ্রামের মজিবর মাতুব্বরের স্ত্রী। শরণখোলা থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আজিজ জানান, গত ৩০ মে বিকেলে সাহিদা বেগম কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হন এবং আর ফেরেননি।
নিহত ব্যক্তির দেবর হানিফ মাতুব্বর জানান, ওই দিন সকালে সাহিদা বেগম একই ইউনিয়নের তাফালবাড়ী এলাকায় তাঁর বোনের বাড়ি বেড়াতে যান। সেখান থেকে বিকেলে পার্শ্ববর্তী আরেক বোনের বাড়িতে যাওয়ার কথা বলে বের হয়ে নিখোঁজ হন।
তিন দিন ধরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করছিলেন। আজ সকালে বগী গ্রামের বলেশ্বর নদের চরে এক নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। পরে সাহিদার স্বামী ও কন্যা ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন।
নিহত ব্যক্তির পরিবার জানায়, সাহিদা বেগম দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ জানান, ধানসাগর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন। পরে লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। প্রাথমিকভাবে কোনো অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হবে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে