
শোক কাটিয়ে ওঠার চেষ্টা করছেন বাগেরহাটের রামপালে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা। মোংলা উপজেলার শেহালাবুনিয়ায় নিহত ব্যক্তিদের বাড়িতে আসা আত্মীয়স্বজনেরা আজ রোববার বিকেল থেকে নিজ নিজ বাড়িতে ফিরতে শুরু করেছেন। স্বজনদের আশা, ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন এই পরিবারের সদস্যরা।
আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আশরাফুল ইসলাম জনি ও তাঁর অন্য স্বজনদের বারবার কবরস্থানে যেতে দেখা গেছে।
এদিকে মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে রামপাল থানায় মামলা করেছেন নিহত আব্দুর রাজ্জাকের বড় ছেলে আশরাফুল ইসলাম জনি। মামলায় জনি অভিযোগ করেন, দ্রুতগতিতে গাড়ি চালিয়ে এই দুর্ঘটনা ঘটানো হয়েছে। তদন্তপূর্বক বিচারের দাবি জানান তিনি। রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, বেলাইব্রিজ এলাকায় দুর্ঘটনায় একটি মামলা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটি কাজ শুরু করেছে বলে জানিয়েছেন কমিটির প্রধান বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন। তিনি বলেন, ‘আমরা প্রাথমিক তথ্য সংগ্রহ করেছি। তথ্য বিশ্লেষণ চলছে।’ তিনি আরও বলেন, ‘আমাদের ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে বলা হয়েছিল।
তবে একটু সময় লাগবে। কারণ, এই সড়কে বারবার দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ প্রয়োজন। এ জন্য একজন বিশেষজ্ঞ পেতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অ্যাকসিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটকে চিঠি দিয়েছি। তারা বিশেষজ্ঞ দিলে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দেওয়া সম্ভব হবে।’
আশরাফুল ইসলাম জনি বলেন, ‘দুর্ঘটনার খবরে সবাই এসেছিলেন। আজকে থেকে নিজ নিজ বাড়িতে যাওয়া শুরু করেছেন। আত্মীয়স্বজনেরা কাছে থাকায় মা কিছুটা শান্ত ছিলেন। আমরা তো সব হারিয়েছি। এখন আল্লাহর ওপর ভরসা করে বেঁচে আছি।’
কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহমেদ বলেন, ‘নিহতদের পক্ষ থেকে রামপাল থানায় একটি মামলা করা হয়েছে। আমরা তদন্ত শুরু করেছি।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে