
বাগেরহাটের মোল্লাহাটে দুর্বৃত্তের গুলিতে নূর ইসলাম (২৭) নামের এক যুবক আহত হয়েছেন। গতকাল শনিবার রাতে উপজেলার কাহালপুর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মহাসড়কের পাশ থেকে গুলিবিদ্ধ অবস্থায় নূর ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে আজ রোববার ভোরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
গুলিবিদ্ধ নূর ইসলাম কুলিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেনের ছেলে। তিনি মোল্লাহাট উপজেলা সদরে শেখ ট্রেডার্স নামের একটি স্যানিটারি ও হার্ডওয়্যারের দোকানে বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করেন।
স্থানীয় বাসিন্দাদের বরাতে পুলিশ জানায়, গতকাল রাতে নূর ইসলাম মোটরসাইকেল চালিয়ে কুলিয়া গ্রামে নিজ বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন। এ সময় কাহালপুর পশ্চিমপাড়া এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাঁকে গুলি করে পালিয়ে যায়। নূর ইসলাম গুলিবিদ্ধ হয়ে মোটরসাইকেলসহ মহাসড়কে পড়ে ছিলেন। পরে পথচারীরা দেখতে পেয়ে তাঁকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ফরমান জানান, আহত যুবকের কানের পেছনে মাথার নিচে, শরীরের পেছনসহ বিভিন্ন স্থানে তিনটি জখম রয়েছে; যা গুলির আঘাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া সড়কে পড়ে যাওয়ার কারণে তাঁর কোমরেও আঘাত লেগেছে।
ফরমান বলেন, ‘আহত যুবকের অবস্থা অত্যন্ত গুরুতর হওয়ায় তাঁকে তাৎক্ষণিকভাবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলা হয়। এরপর অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে শুনেছি।’
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রমজানুল হক আজকের পত্রিকাকে বলেন, গুলিবিদ্ধ নূর ইসলামকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তাঁকে পিস্তল দিয়ে গুলি করা হয়েছে। তবে কারা ও কী কারণে তাঁকে গুলি করেছে, তা জানতে তদন্ত শুরু হয়েছে।
ওসি আরও বলেন, ‘আমরা আহত ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি। পরিবারের সবাই ঢাকায় রয়েছেন। ঢাকায় যে হাসপাতালে চিকিৎসা চলছে, সেখানে ঢাকার পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। তাঁর অবস্থা সংকটাপন্ন। তদন্ত শেষে গুলির কারণ ও হামলাকারীদের শনাক্ত করা যাবে।’

র্যাব-৯ সিলেট গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং শহরের বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রকে শনাক্ত করতে সক্ষম হয়। গতকাল সোমবার দিবাগত রাতে সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ ছিনতাই চক্রের ১৬ জন সক্রিয় সদস্যদের আটক করে র্যাব।
১ মিনিট আগে
চট্টগ্রামের আনোয়ারায় ছয়তলা একটি ভবন থেকে পড়ে এক যুবক মারা গেছেন। মঙ্গলবার (১০ মার্চ) ভোরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে হাশেম কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। তবে পরিবারের লোকজন দাবি তাঁকে হত্যা করা হয়েছে। নিহত যুবক হলেন মো. মহিম (২৫)। তিনি কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের দৌলতপুর এলাকার মো. আবুল কামালের
২৫ মিনিট আগে
গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর সুমন বলেছেন, ‘রোগীদের দুর্ভোগ কমাতে লিফট ছাড়াই স্বল্পপরিসরে চালু হবে পিরোজপুর ২৫০ শয্যার জেলা হাসপাতাল। আগামী ৩০ এপ্রিল অথবা ১৫ মে’র মধ্যে পিরোজপুর ২৫০ শয্যার জেলা হাসপাতালের ৪টি ফ্লোর চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈশ্বিক যুদ্ধের কারণে লিফট আসতে
৩১ মিনিট আগে
মেহেরপুরের গাংনীতে ভিজিএফের চাল ভাগাভাগি ও প্যানেল চেয়ারম্যান নিয়ে দ্বন্দ্বে বিএনপি দুপক্ষের সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছে।
৩৭ মিনিট আগে