
বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে মাছ শিকারের অভিযোগে ১৪ ভারতীয় জেলেসহ একটি ফিশিং ট্রলার আটক করেছে নৌবাহিনী। আটক ট্রলারটিকে গতকাল শনিবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে মোংলার দিগরাজ নৌঘাঁটিতে আনা হয়। এরপর গতকাল রাতেই ট্রলারসহ আটক ব্যক্তিদের মোংলা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মোংলা উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, মোংলা বন্দর থেকে ১০০ নটিক্যাল মাইল দূরবর্তী বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে গত শুক্রবার রাত ১১টার দিকে বাংলাদেশ সীমানায় অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে ‘এফ বি শুভযাত্রা’ নামের একটি ভারতীয় ফিশিং ট্রলার আটক করে নৌবাহিনীর জাহাজ বানৌজা শহীদ আক্তার উদ্দিন। এ সময় ট্রলারে থাকা ১৪ ভারতীয় জেলেকে আটক করা হয়। দূরত্বের কারণে আটক ট্রলারটিকে ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে গতকাল বিকেল সাড়ে ৫টায় মোংলায় নিয়ে আসে নৌবাহিনীর অপর জাহাজ বানৌজা বিষখালী।তিনি আরও জানান, ট্রলারে থাকা বিভিন্ন প্রজাতির মাছ আদালতে জব্দ হিসেবে দেখানো হবে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, ভারতীয় জেলেদের বিরুদ্ধে সমুদ্রসীমা লঙ্ঘন ও মৎস্যসম্পদ লুটের অভিযোগে মামলা করার পর আজ সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে। আটক ভারতীয় জেলেরা হলেন চন্দ্র দাস, আনন্দ দাস, সদানন্দ দাস, শেখর দাস, সুভাষ দাস, মনি শংকর শিকদার, বিপুল দাস, গৌরঙ্গ দাস, মৃত্যুঞ্জয় দাস, গৌরাঙ্গ হালদার, গৌতম দাস, বিশ্বজিৎ দাস, সুজন বিশ্বাস ও বিজয় দাস। তাঁদের বাড়ি ভারতের দক্ষিণ-চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ এলাকায়।
উল্লেখ্য, এর আগে গত ১৪ জুলাই দুটি ট্রলারসহ ৩৪ ভারতীয় জেলে ও ৩ আগস্ট একটি ট্রলারসহ ১৪ ভারতীয় জেলেকে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে আটক করে নৌবাহিনী।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে