
কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেনের প্রত্যাহার আদেশ বাতিল এবং তাঁকে স্বপদে বহাল রাখার দাবিতে বিক্ষোভ-মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
আজ মঙ্গলবার (৩ মার্চ) সকালে ‘২৪-এর জুলাই আন্দোলনের’ যোদ্ধা এবং জেলার সর্বস্তরের সাধারণ জনগণের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বিক্ষোভ-মিছিল বের করেন আন্দোলনকারীরা। মিছিলটি কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক ও শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে অবস্থান কর্মসূচিতে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন জনবান্ধব ও কর্মঠ। তাঁর মতো দক্ষ কর্মকর্তাকে কুষ্টিয়া থেকে প্রত্যাহার করা মেনে নেওয়া হবে না। অবিলম্বে এই প্রত্যাহার আদেশ বাতিল করে তাঁকে কুষ্টিয়ায়ই বহাল রাখার জোর দাবি জানান তাঁরা। অন্যথায় আগামী দিনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
উল্লেখ্য, গত রোববার (১ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে কুষ্টিয়াসহ দেশের চারটি জেলার প্রশাসককে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। এর পর থেকেই কুষ্টিয়ায় এই প্রত্যাহারের বিরুদ্ধে ক্ষোভ ও প্রতিবাদ শুরু হয়।

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় দোকান ব্যবসায়ীদের তিন দিনের মধ্যে ফুটপাত ছাড়ার জন্য সময় বেঁধে (আলটিমেটাম) দিয়েছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ (মো. আবুল হাসনাত)। নির্বিঘ্নে যানবাহন ও পথচারীদের চলাচলের সুবিধার্থে ফুটপাত দখলকারীদর গত ২৫ ফেব্রুয়ারি তিনি এই আলটিমেটাম দিয়েছিলেন।
৩ মিনিট আগে
গতকাল মেলায় প্রবেশ করতেই ঢাকের মৃদু আওয়াজ। রমনা কালীমন্দিরের দিকে বেশ ভিড়। সেখানে উপস্থিত লোকজনের পরনে নতুন জামাকাপড়। অনেকের মুখে আবিরের রং। দোলযাত্রায় আসা পুণ্যার্থী তারা। সেখান থেকে দুই তরুণী মেলায় ঢুকে পড়লেন হাতে আবির নিয়ে। খানিক মাখিয়ে দিলেন বন্ধুদের। আবিরের সেই রং যেন ছড়িয়ে পড়ল পুরো মেলায়।
২৩ মিনিট আগে
মুন্সিগঞ্জের সিরাজদিখানে কৃষিজমির উপরিভাগের মাটি (টপ সয়েল) ব্যবহার করে ইট প্রস্তুত করায় তিনটি ইটভাটাকে মোট ৯ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বেলা ১টা থেকে ৩টা পর্যন্ত উপজেলার লতব্দী ও বালুচর ইউনিয়নে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা...
২ ঘণ্টা আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রশাসনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় সাড়ে ৭ হাজার মানুষের জন্য গণ-ইফতারের আয়োজন করা হয়। এতে ইফতার না পেয়ে কয়েক শ শিক্ষার্থী তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা ঘটনাস্থলেই উপাচার্যকে ঘিরে ‘ভুয়া’ ‘ভুয়া’ বলে প্রতিবাদ জানান।
২ ঘণ্টা আগে