
গোপালগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
আজ সোমবার দুপুরে কাশিয়ানী উপজেলার রাতইল হর্টিকালচারের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করেন। এ সময় মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে এবং বিভিন্ন ধরনের স্লোগান দেয়। তবে কি কারণে তাঁরা এই কর্মসূচি পালন করেছেন তা জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাফিছুর রহমান জানান, দুপুরের দিকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কিছু নেতা-কর্মী কাশিয়ানীর হর্টিকালচার সেন্টারের সামনের সড়কে জড়ো হয়। পরে তাঁরা টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বিক্ষোভকারীরা স্থান ত্যাগ করে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

রাজধানীর যানজট কমাতে ঢাকার চারটি আন্তনগর বাস টার্মিনাল দ্রুত শহরের বাইরে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি রাজধানীর বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা বাস কাউন্টারগুলোও নির্দিষ্ট স্থানে সরিয়ে নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে...
৩১ মিনিট আগে
চাঁদপুরের ফরিদগঞ্জে মাদক সেবনের টাকা না পেয়ে নাঈম হোসেন (১৮) নামে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পরিবার। সোমবার বিকেলে হর্নি দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
৩৬ মিনিট আগে
ফরিদপুরে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নবজাতকের বয়স আনুমানিক ৫ থেকে ৬ মাস হবে বলে জানিয়েছে পুলিশ। আজ সোমবার (১৪ জুন) বিকেলে জেলা সদরের কানাইপুর বাজারের কানাইপুর স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটক সংলগ্ন ময়লার স্তূপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
৪১ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ সমুদ্র উপকূল থেকে মাছ ধরার সময় সাত বাংলাদেশি জেলেকে দুটি ইঞ্জিনচালিত নৌকাসহ ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। আজ সোমবার (১৫ জুন) সকাল ৯টার দিকে উপজেলার শাহপরীর দ্বীপসংলগ্ন বঙ্গোপসাগর ও নাফ নদীর মোহনায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে