Ajker Patrika

জুলাই সনদ নিয়ে গড়িমসি করলে আন্দোলন: আজহারুল

রংপুর প্রতিনিধি
জুলাই সনদ নিয়ে গড়িমসি করলে আন্দোলন: আজহারুল
তারাগঞ্জ ও/এ কামিল মাদ্রাসার মাঠে জামায়াতের নায়েবে আমির। ছবি: আজকের পত্রিকা

জামায়াতে ইসলামীর নায়েবে আমির সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, এই সরকার যদি জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করে, জনগণের বিপক্ষে অবস্থান করে, জামায়াত বাধ্য হয়ে আবার রাজপথে আন্দোলন গড়ে তুলবে।

আজ শুক্রবার বিকেলে রংপুরের তারাগঞ্জ ও/এ কামিল মাদ্রাসার মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ টি এম আজহারুল ইসলাম বলেন, ‘পরিবর্তনের ধারাবাহিকতায় জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে। আমরা দাবি করব, আগামী ২৯ তারিখ থেকে জাতীয় সংসদের অধিবেশন বসছে, সরকার সেই অধিবেশনে জুলাই সনদকে সাংবিধানিক স্বীকৃতির ব্যবস্থা করবে। নইলে জনগণ তাদের ক্ষমা করবে না।

‘এটা জনগণের সঙ্গে প্রতারণা হবে এবং মশকরা করা হবে। আমাদের দেশের জনগণ শান্তিপ্রিয়। কিন্তু অশান্তি তখনই সৃষ্টি করে, সরকার যখন জনগণের বিপক্ষে অবস্থান গ্রহণ করে।’

জামায়াত নেতা বলেন, ‘আন্দোলন গড়ে তোলার পূর্বেই আমি বর্তমান সরকারকে ইতিহাস স্মরণ করতে বলব যে, ইতিহাসের মাধ্যমে আপনারা ক্ষমতায় আছেন। আপনারা ভুলে যাবেন না, আপনারা ভুলে গেলে জনগণ ভুলে যাবে না। আপনারা দেশকে ভালোবাসেন, আমার সবাই দেশকে ভালোবাসি। আমরা দেশকে নতুনভাবে এগিয়ে নিয়ে যেতে চাই।’

এ টি এম আজহারুল ইসলাম আরও বলেন, ‘দেশ শাসন করবে দেশের জনগণ। গুটিকয়েক রাজনৈতিক নেতৃবৃন্দের মাধ্যমে দেশ চলবে না। সবার সম্মতিতে দেশ চলবে। এ জন্য জুলাই সনদ। আমি আশা করব, তারা এই জুলাই সনদ অতিসত্বর বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করবে। আমরা তাদের সহযোগিতা করব।’

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান। সভাপতিত্ব করেন তারাগঞ্জ উপজেলা জামায়াতের আমির এস এম আলমগীর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জিয়ার নাম না বলায় বিএনপির স্বাধীনতার অনুষ্ঠান বর্জন, ইউএনও বদলি

বিশ্বের সবচেয়ে অপছন্দের দেশের তালিকা প্রকাশ

ইসরায়েলের পরমাণু বোমার তথ্য ফাঁসকারী আরব ইহুদি ভানুনুর ভাগ্যে কী ঘটেছিল

ট্রাম্পের নীতিতে খেপেছে জার্মানি, যুক্তরাষ্ট্রকে আঘাতে খুঁজছে দুর্বল জায়গা

খারগ দ্বীপের দখলে ভেঙে পড়বে আইআরজিসি, শেষ হবে যুদ্ধ: হোয়াইট হাউস

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত