
ঈদুল ফিতরের ছুটি শেষে কর্মজীবী মানুষের কর্মস্থলে ফেরার চাপ এবং টাঙ্গাইলে দুর্ঘটনার প্রভাবে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জ অংশে যানজট ও ধীরগতি দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে সেতুর চার লেনই ঢাকাগামী যানবাহনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। উত্তরবঙ্গগামী লেন আপাতত বন্ধ রাখা হয়েছে।
আজ শুক্রবার (২৭ মার্চ) ভোররাত ৩টার দিকে যমুনা সেতুর পশ্চিম মহাসড়কের ঢাকা-রাজশাহী মহাসড়কের সয়দাবাদ ও কড্ডার মোড় এলাকায় যানজটের সূত্রপাত হয়। পরে তা আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। যমুনা সেতুর পশ্চিম টোল প্লাজা থেকে সয়দাবাদ রেলস্টেশন পর্যন্ত দীর্ঘ যানবাহনের সারি তৈরি হয়।
পুলিশ জানায়, সেতুর পূর্ব প্রান্তে টাঙ্গাইল এলাকায় একটি যান দুর্ঘটনার কবলে পড়ায় চলাচল ব্যাহত হয়। এর প্রভাব পড়ে পশ্চিম অংশেও। পাশাপাশি ঢাকামুখী যানবাহনের চাপ বাড়তে থাকায় সয়দাবাদ ও কড্ডার মোড় এলাকায় দীর্ঘ লাইনের সৃষ্টি হয়। বিকেল সাড়ে ৫টার দিকে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়।
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, বর্তমানে ঢাকামুখী মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে ব্যবস্থা নেওয়া হয়েছে। যানবাহন ধাপে ধাপে ছেড়ে দেওয়া হচ্ছে।
এদিকে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, ঢাকাগামী লেনে যানবাহনের চাপ বেশি থাকায় চার লেনই ঢাকামুখী চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে এ ব্যবস্থা নেওয়া।

পটুয়াখালীর কলাপাড়ায় দ্বিতীয় দিনের মতো চলছে রাখাইন সম্প্রদায়ের ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরোর (৮৭) জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান।
৮ মিনিট আগে
বালুর ঘাট দখল নিয়ে ময়মনসিংহের গফরগাঁওয়ে ছাত্রদল ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনার ২৪ ঘণ্টা পেরোলেও মামলা হয়নি। মামলার বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসন বিআইডব্লিউটিএর ওপর দায় চাপিয়েছে। অন্যদিকে বিআইডব্লিউটিএ মামলা করা নিয়ে গড়িমসি করছে। এদিকে সংঘর্ষের ঘটনার পর মুক্তার হোসেনকে উপজেলা ছাত্রদলের আহ্বায়কের
১১ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ‘পাম্পে তেল নেই’ লেখা সাইনবোর্ড টানিয়ে গ্রাহকদের ফিরিয়ে দেওয়া হচ্ছিল। অথচ পাম্পের ভেতরে মজুত ছিল হাজার হাজার লিটার জ্বালানি তেল। এমন অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন।
১৬ মিনিট আগে
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের কালিকাপুর বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় আব্দুল জলিল (৬৫) নামের এক সিএনজিচালিত অটোরিকশা আরোহী নিহত এবং চালকসহ আরও ৩ জন গুরুতর আহত হয়েছে। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৪৩ মিনিট আগে