
বাগেরহাট জেলার রামপালের বেইলি ব্রিজ নামক স্থানে খুলনা-মোংলা মহাসড়কে নৌবাহিনীর বাস-মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুটি শিশুসহ ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক পরিবারের ১০ জন রয়েছেন।
আজ বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল ৪টার দিকে রামপালের বেইলি ব্রিজ নামক স্থানে নৌবাহিনীর একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তারা নিহত হন। মোংলা হাইওয়ে থানার ওসি মো. জাফর আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত ডা. মেহনাজ মোশাররফ বলেন, প্রথমে আমরা এক পরিবারের ৭ জনের লাশ পেয়েছি। এরমধ্যে তিন জন নারী, এক বছরের নিচে ২ জন শিশু এবং ২ জন পুরুষ রয়েছে। একজন মাইক্রেবাসের ড্রাইভার আছেন। এ ছাড়া কিছুক্ষণ আগে ১২-১৩ বছরের আরও একটি লাশ এসেছে। আরও একজনের অবস্থা আশঙ্কাজনক। একটু আগে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
নিহত ৫ জনের নাম জানা গেছে। তারা হলেন নাঈম শেখ, আলিফ, ঐশি, নিশারুল আলম সবুজ ও পুতুল।
রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল বলেন, দুর্ঘটনায় নিহত চারটি মরদেহ রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
নিহতদের প্রতিবেশি ওয়াসিম আজকের পত্রিকাকে বলেন, নিহতদের মধ্যে ১০ জন একই পরিবারের সদস্য। তারা মাইক্রোবাসের যাত্রী ছিলেন।
কাটাখালি হাইওয়ে থানার উপ-পরিদর্শক কেএম হাসানুজ্জামান বলেন, নৌবাহিনীর যাত্রীবাহী বাসটি খুলনার দিকে যাচ্ছিল। আর যাত্রীবাহী মাইক্রোবাসটি বিপরীত দিক থেতে আসছিল। পথিমধ্যে বেলাইব্রিজ নামক স্থানে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। নিহতদের মধ্যে চারজন রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। ধারণা করা হচ্ছে নিহতদের বাড়ি মোংলায়।

মাদারীপুরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী মারা গেছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে সদর উপজেলার বাহাদুরপুরে এই দুর্ঘটনা ঘটে।
৩ মিনিট আগে
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২৯ হাজারের বেশি সদস্য ও কর্মচারীর মধ্যে ঈদ উপহারসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) ঢাকার খিলগাঁওয়ে বাহিনীর সদর দপ্তরে এ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান হয়।
৬ মিনিট আগে
রাজধানীর ডেমরা এলাকা থেকে একটি দেশীয় ওয়ান শুটার গান, গুলি ও বিপুল মাদকসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। একই সময়ে পৃথক অভিযানে যাত্রাবাড়ী এলাকা থেকে এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে।
২০ মিনিট আগে
বাগেরহাট জেলার রামপালের বেলাইব্রিজ নামক স্থানে খুলনা-মোংলা মহাসড়কে নৌবাহিনীর বাস-মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুটি শিশুসহ ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের ১০ জন রয়েছেন।
১ ঘণ্টা আগে