
রাজধানীর ডেমরা এলাকা থেকে একটি দেশীয় ওয়ান শুটারগান, গুলি ও বিপুল মাদকসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। একই সময়ে পৃথক অভিযানে যাত্রাবাড়ী এলাকা থেকে এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় রাজধানীর যাত্রাবাড়ীতে র্যাব-১০-এর সিপিসি-১ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-১০-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এস এম হাসান সিদ্দিকী।
হাসান সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১১ মার্চ) রাজধানীর ডেমরা থানার সারুলিয়ার মৃধাপাড়া এলাকায় অভিযান চালায় র্যাব-১০-এর একটি দল। এ সময় তল্লাশি চালিয়ে ৩ হাজার ৮৬৫টি ইয়াবা ট্যাবলেট, ৯টি মোবাইল ফোন, ১১ পুরিয়া হেরোইন ও প্রায় ২৭৮ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের বাজারমূল্য প্রায় ৪০ লাখ ৫০ হাজার টাকা।
এ ঘটনায় ফাহিম হোসেন (২৯) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানায় র্যাব।
র্যাব-১০ জানায়, অভিযানের পর ফেরার পথে ডেমরার সারুলিয়া জোকা সাদিয়া বাসস্ট্যান্ড এলাকায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে একটি দেশে তৈরি ধারালো অস্ত্র ও একটি ছুরি উদ্ধার করা হয়। এ সময় হাসিবুল হাসান ওরফে শান্ত (২৬) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি স্থানীয় এলাকায় ছিনতাইয়ের সঙ্গে জড়িত বলে জানিয়েছে র্যাব।
এ ছাড়া একই রাতে যাত্রাবাড়ী থানার দনিয়া এলাকায় পৃথক অভিযানে ছিনতাইয়ের প্রস্তুতিকালে মামুন মিয়া (২১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
র্যাবের এই কর্মকর্তা বলেন, রাজধানীতে মাদক ও ছিনতাই প্রতিরোধে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৯ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৪২ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে