
ঈদুল ফিতরের ছুটি শেষে কর্মজীবী মানুষের কর্মস্থলে ফেরার চাপ এবং সড়কে একটি গাড়ি বিকল হয়ে পড়ায় যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
শুক্রবার ভোরের দিকে যমুনা সেতুর পশ্চিম মহাসড়কের ঢাকা-রাজশাহী রুটের সয়দাবাদ, মুলিবাড়ি চেকপোস্ট, কড্ডার মোড় ও ঝাঐল এলাকায় যানজট শুরু হয়। পরে তা আশপাশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে।
পুলিশ জানায়, সেতুর পূর্ব পাশে টাঙ্গাইল এলাকায় একটি গাড়ি দুর্ঘটনায় পড়ার পর যান চলাচল ব্যাহত হয়। এর প্রভাব পড়ে সেতুর পশ্চিম পাশেও। এ সময় যানবাহনের চাপ বাড়তে থাকায় সয়দাবাদ, মুলিবাড়ি চেকপোস্ট ও কড্ডার মোড় এলাকায় দীর্ঘ যানজট তৈরি হয়।
ঢাকামুখী যাত্রী আল আমিন জানান, সকাল ৬টার দিকে কড্ডার মোড় এলাকা থেকে তিনি গাড়িতে ওঠেন। সেতু পার হতে তাঁর প্রায় দুই ঘণ্টা সময় লেগেছে, যেখানে সাধারণ সময়ে ১০ থেকে ১৫ মিনিটেই এ পথ অতিক্রম করা যায়।
সকাল সাড়ে ৮টার দিকে যমুনা সেতু পশ্চিম থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সেলিম রেজা বলেন, ভোর থেকেই যানজট শুরু হয়েছে। সেতুর পূর্ব পাশে একটি দুর্ঘটনার কারণে যান চলাচল ধীর হয়ে পড়ে। এতে যানবাহনের চাপ তৈরি হয়। তিনি জানান, যানজট নিরসনে পুলিশ কাজ করছে এবং পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হওয়ার আশা করা হচ্ছে।
এ বিষয়ে সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, রাতে প্রচুর যানবাহনের চাপ ছিল। সকালের দিকে তা কিছুটা কমেছে। বর্তমানে হাটিকুমরুল ইন্টারচেঞ্জ এলাকায় যানজট নেই।

মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে সুধীর বিশ্বাস (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৭ মার্চ) সকালে পৌর শহরের আলালপুর রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
১৪ মিনিট আগে
ছেলের বিরুদ্ধে গরু চুরির অভিযোগ তুলে মা-বাবাকে মারধর এবং অপমান সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করেছে। জামালপুর সদর থানায় গতকাল বৃহস্পতিবার রাতে এই মামলা করেন মারা যাওয়া নারীর ছেলে সজীব। এতে ১০ জনকে আসামি করা হয়। মামলার পর সদর থানা-পুলিশ রাতেই
১৫ মিনিট আগে
বরগুনায় আমতলীতে সোহাগ হাওলাদার নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। ভুক্তভোগীর স্ত্রী তানজিলা আক্তারের দাবি, মাদক কারবারিতে বাধা দেওয়ায় তাঁর স্বামীকে কুপিয়ে জখম করেছেন স্থানীয় অমিত মৃধা ও শিমুল মৃধা নামের দুই ভাই ও তাঁদের লোকজন।
১৮ মিনিট আগে
যশোর-নড়াইল মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে বাসের যাত্রীরা অক্ষত রয়েছেন। আজ শুক্রবার বিকেলে মহাসড়কের ফতেপুর এলাকায় এ ঘটনা ঘটে।
২৫ মিনিট আগে