
মেহেরপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহফুজুর রহমান (৪৭) নামে এক জনস্বাস্থ্য প্রকৌশলী এবং আকমল হোসেন নামে এক এইসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ১০টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বন বিভাগের সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, মাহফুজুর রহমান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর গাংনী উপজেলা কার্যালয়ের সহকারী প্রকৌশলী। তিনি সদর উপজেলার গহরপুর গ্রামের মৃত হাসান আলী মাস্টারের ছেলে। আকমল হোসেন মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী এবং সদর উপজেলার বুড়িপোঁতা গ্রামের আব্দুস সামাদের ছেলে। মেহেরপুর শহরের শেখপাড়ায় নানাবাড়িতে বসবাস করতেন আকমল।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক দিয়ে মোটরসাইকেলযোগে গাংনী অফিসের উদ্দেশে যাচ্ছিলেন মাহফুজুর রহমান। একই সময়ে মেহেরপুর শহরের দিকে আসছিলেন কলেজছাত্র আকমল। বন বিভাগের সামনে পৌঁছালে মোটরসাইকেল দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক মাহফুজুর রহমান ও আকমল হোসেন সড়কের ওপরে ছিটকে পড়েন। মোটরসাইকেল দুটি দুমড়ে-মুচড়ে যায়। গুরুতর আহত হন মাহফুজ ও আকমল। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে নিয়ে যান মেহেরপুর জেনারেল হাসপাতালে। সেখানে কর্তব্যরত ইমারজেন্সি মেডিকেল অফিসার সামসুজ্জোহা তাঁদের মৃত ঘোষণা করেন।
ডা. সামসুজ্জোহা জানান, হাসপাতালে আসার আগেই তাদের মৃত্যু হয়। তাদের মুখ ও মাথা দিয়ে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবা উদ্দীন জানান, দুর্ঘটনার পরই সদর থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলের দ্রুতগতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে