
পটুয়াখালীর কলাপাড়ায় ‘গরু চুরির’ বিষয়ে ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে নীলগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জহিরুল ইসলাম এবং তাঁর সহযোগীদের মারধরে আহত মো. ইদ্রিস (৪৫) মারা গেছেন।
মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১০টার দিকে ওই ব্যক্তির লাশ থানায় নিয়ে আসেন স্বজনেরা। এর আগে গত ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারের যুবদলের অফিসে এ মারধরের ঘটনা ঘটে। মৃত ইদ্রিস দক্ষিণ দৌলতপুর গ্রামের ইউসুফ খানের ছেলে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ইদ্রিস ঢাকায় তরকারি বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। ত্রয়োদশ সংসদ নির্বাচন চলাকালে তিনি জহিরুল ইসলামের বিরুদ্ধে গরু চুরিসহ তাঁর অপকর্মের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দেন। এতে জহির ক্ষিপ্ত হন। বেশ কিছুদিন আগে তিনি ঢাকা থেকে বাড়িতে আসেন। গত ২৬ ফেব্রুয়ারি তিনি পাখিমারা বাজারে গেলে সেখান থেকে তাঁকে জহিরসহ তাঁর সহযোগীরা ডেকে ইউনিয়ন যুবদলের কার্যালয়ে নিয়ে ব্যাপক মারধর করেন।
এতে গুরুতর জখম হন। স্বজনেরা তাঁকে উদ্ধার করে ঢাকায় নিয়ে গেলে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসার পর তাঁকে বাসায় নিয়ে যাওয়া হয়। পরে গতকাল সোমবার রাত ১০টার দিকে ফের গুরুতর অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে নীলগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জহিরুল ইসলাম বলেন, ওই ব্যক্তি তাঁর কাছে মাফ চাইতে এসেছিল। তবে তিনি বা তাঁর সহযোগীরা কোনো মারধর করেননি।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, লাশ মর্গে পাঠানো হয়েছে এবং হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পদ ও পজিশন বিবেচনায় নিয়ে সম্পর্ক তৈরি করলে তা টেকসই হয় না বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ও বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, ‘সফল হওয়ার পর আমরা যদি নিজেদের একটি নির্দিষ্ট বলয়ে আবদ্ধ করে ফেলি, তবে তা সামষ্টিক উন্নয়নকে
১৩ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর ইউনিয়নে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আজ মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে ইউনিয়ন পরিষদের সামনে ডিলার মেসার্স জায়েদ ট্রেডার্স ট্রাক সেলের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি করে।
২১ মিনিট আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস) কার্যনির্বাহী পরিষদ-২০২৬-এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের ক্যাম্পাস প্রতিনিধি রেফায়েত উল্ল্যাহ রুপক এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার ক্যাম্পাস প্রতিনিধি সোহেল রানা।
২৫ মিনিট আগে
রাজধানীর শ্যামপুর মীর হাজিরবাগ এলাকায় লাকি (১৭) নামের গৃহবধূকে তাঁর স্বামী সজীব গলা কেটে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
৩০ মিনিট আগে