রাজশাহীর খড়খড়ি এলাকার ভালুকপুকুর আল ইহসান হাফিজিয়া মাদ্রাসা থেকে পালিয়ে যাওয়া দুই কিশোরকে উদ্ধার করেছে র্যাব। তারা গত ২৮ ফেব্রুয়ারি ভোরে ব্যাগ নিয়ে মাদ্রাসা থেকে বের হয়ে যায়। তার পর থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
সোমবার (২ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রাজশাহীর বেলপুকুর বাইপাস মোড় এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। এ দুই কিশোরেরই বয়স ১৪ বছর। একজনের নাম আকাশ আহমেদ, অন্যজন রিফাত ইসলাম। তাদের বাড়ি রাজশাহীর পবা উপজেলার নওহাটা এলাকায়। র্যাব-৫-এর রাজশাহীর একটি দল তাদের উদ্ধার করে।
আজ দুপুরে র্যাবের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুই কিশোর নিখোঁজের ঘটনায় নগরের মতিহার থানায় তাদের দুজনের বাবা দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিল। এর পরিপ্রেক্ষিতে তাদের সন্ধান শুরু করে র্যাব। পরে উদ্ধার করে তাদের মতিহার থানায় দেওয়া হয়।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, আইনি প্রক্রিয়া শেষে আজ সকালেই ওই দুই কিশোরকে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে।

ঈদ সামনে রেখে যানজট নিরসনের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তায় ফুটপাতে অবৈধ দখলদারদের দুই দিনের মধ্যে সরে যেতে আলটিমেটাম দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
১২ মিনিট আগে
ঈদ সামনে রেখে পটুয়াখালী শহরে সক্রিয় হয়ে উঠেছে ছিনতাইকারী চক্র। আজ মঙ্গলবার শহরের নিউ টাউন এলাকায় ছিনতাই ও ব্যাগ কেটে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৩৭ মিনিট আগে
কান্নাজড়িত কণ্ঠে রেশমা খাতুন বলেন, ‘আমার স্বামী এখন কোথায়; কী অবস্থায় রয়েছে—সেটা জানি না। ঘটনার পর থেকে আমি আমার তিন মেয়েকে নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় সময় পার করছি। প্রশাসনের কাছে আবেদন জীবিত ও সুস্থ শরীরে আমার স্বামীকে ফেরত চাই।’
৪২ মিনিট আগে
সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর সক্রিয় সদস্য আফজাল সরদারকে (৩২) আটক করেছে যৌথ বাহিনী। আজ মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
১ ঘণ্টা আগে