
চট্টগ্রামের আনোয়ারায় বিশেষ অভিযান চালিয়ে কিশোর গ্যাং সম্রাট গ্রুপের প্রধানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ধস্তাধস্তিতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার উপজেলার বারখাইন ইউনিয়নের শোলকাটা এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–কিশোর গ্যাং সম্রাট গ্রুপের প্রধান মোহাম্মদ সম্রাট (২৫), মো. কামাল (২৫) ও রুবি আক্তার (৩৫)। এর মধ্যে সম্রাটের নাম ও ছবি থানায় চিহ্নিত সন্ত্রাসীর তালিকায় ঝোলানো রয়েছে বলে জানায় পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, উপজেলায় কিশোর গ্যাং ‘সম্রাট গ্রুপ’ বারখাইনে শোলকাটাসহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে চুরি-ছিনতাই, ডাকাতি, দস্যুতা ও চাঁদাবাজিসহ নানা অপকর্ম করে আসছে।
সম্রাটের বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে থানায়। গত মঙ্গলবার সম্রাট গ্রুপের সদস্য মো. মহিমকে (২৫) মৃত অবস্থায় শোলকাটা এলাকার একটি ভবনের নিচ থেকে উদ্ধার করলে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়।
বুধবার দিবাগত রাতে পুলিশ অভিযানে গেলে টের পেয়ে কিশোর গ্যাংয়ের সদস্যরা পালিয়ে যায়। পরে বেলা ১১টার দিকে পুলিশ আবারও অভিযানে যায়।
এ সময় পুলিশ সম্রাটসহ তিনজনকে গ্রেপ্তার করে। তাদের সঙ্গে ধস্তাধস্তিতে পুলিশের এএসআই নুরুল আবছার, শিমুল দাশ ও সুমন কুমার ধর আহত হন।
এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে বৃহস্পতিবার কারাগারে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তার সম্রাটের বিরুদ্ধে থানায় ৯টি মামলা রয়েছে। এই গ্রুপের বাকি সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’
জুনায়েত চৌধুরী বলেন, ‘উপজেলার বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং গ্রুপের দৌরাত্ম্য, মাদক, অনলাইন জুয়াসহ বিভিন্ন অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযানও অব্যাহত রয়েছে।’

রাজধানীর ডেমরা এলাকা থেকে একটি দেশীয় ওয়ান শুটার গান, গুলি ও বিপুল মাদকসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। একই সময়ে পৃথক অভিযানে যাত্রাবাড়ী এলাকা থেকে এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে।
১৪ মিনিট আগে
বাগেরহাট জেলার রামপালের বেলাইব্রিজ নামক স্থানে খুলনা-মোংলা মহাসড়কে নৌবাহিনীর বাস-মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুটি শিশুসহ ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের ১০ জন রয়েছেন।
৩৯ মিনিট আগে
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার বলেছেন, আসন্ন ঈদে শহরে নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করার জন্য পুলিশকে বিশেষ সতর্ক থাকতে হবে। তিনি বলেন, বেশির ভাগ মানুষ ঈদে ঢাকা ছেড়ে যাবে। এ সময়ে কোনো অপরাধ, ছিনতাই, অজ্ঞান/মলম পার্টি কিংবা অন্য কোনো অপতৎপরতা ঘটতে দেওয়া যাবে না।
১ ঘণ্টা আগে
নিহতদের মধ্যে রয়েছেন মোংলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, আব্দুর রাজ্জাকের স্ত্রী, ছেলে, ছেলের বউ, মেয়ে তিন ও নাতি। আব্দুর রাজ্জাকের ভাই সাজ্জাক আজকের পত্রিকাকে এতথ্য নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে