
যশোরের মনিরামপুরে ছেলের দেওয়া আগুনে বাবার বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার দিবাগত রাতে উপজেলার ঝালঝাড়া গ্রামে এই ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ঘটনার পর থেকে অভিযুক্ত আল-আমিন পালাতক রয়েছেন। খবর পেয়ে মনিরামপুর ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ক্ষতিগ্রস্ত ব্যক্তি মহাসীন খান বর্তমানে সাতক্ষীরায় একটি কোম্পানিতে কর্মরত। পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। স্থানীয় বাসিন্দাদের ধারণা, বাবার পুনরায় বিয়ে নিয়ে সন্দেহ থেকে ছেলে এই কাণ্ড ঘটাতে পারেন।
খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুনে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
পারিবারিক কলহের জেরে ছেলে এই কাণ্ড ঘটিয়েছেন বলে জানিয়েছেন মনিরামপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান নিস্তার ফারুক। চেয়ারম্যান বলেন, ‘বহুদিন ধরে মহাসীনের পরিবারে কলহ লেগে আছে। তাঁদের বাপ-ছেলের মধ্যে বনিবনা নাই।’
মনিরামপুর ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফায়াত হোসেন বলেন, ‘সোমবার সন্ধ্যার পরে আমাদের কাছে ঝালঝাড়া এলাকায় আগুন লাগার খবর আসে। আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনে ৫০ হাজার টাকার মতো ক্ষতি হয়েছে।’
ক্ষতিগ্রস্ত মহাসীন খানের মা রোকেয়া বেগম বলেন, ‘তিন-চার মাস আগে মহাসীনের স্ত্রী ২৫-২৬ লাখ টাকা নিয়ে বাড়ি থেকে চলে গেছে। ছেলে আল-আমিনও মায়ের সঙ্গে গেছে। কয়েক দিন আগে ভিটাবাড়ি থেকে আল-আমিন গাছ বিক্রি করেছে। এরপর সোমবার সন্ধ্যায় এসে বাপের ঘরে আগুন দিয়ে চলে গেছে। আমার ছেলে সাতক্ষীরায় চাকরি করে। বাড়ি থাকে না। ও নতুন করে কোনো বিয়ে করেনি।’
এদিকে এলাকাবাসী জড়ো হয়ে আল-আমিনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে।
মহাসীন খান বলেন, ‘ছেলে বাড়ি থেকে ৪১ হাজার টাকার গাছ বিক্রি করেছিল। আমি সেটা বাধা দিয়েছি। এ ছাড়া আল-আমিন ঘরের অনেক জিনিসপত্র আমার অগোচরে বিক্রি করে দিয়েছে। ছেলে আমাকে মেরে ফেলার হুমকিও দিয়েছে।’
এ বিষয়ে অভিযুক্ত আল-আমিনের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান বলেন, ‘ছেলের দ্বারা বাবার ঘরে আগুন লাগার ঘটনা শুনেছি। এই ঘটনায় লিখিত অভিযোগ জমা পড়েছে। আমি ছুটিতে আছি। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহসহ পাঁচজনের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২০ মে দিন ধার্য করা হয়েছে।
৪ মিনিট আগে
স্মারকলিপি দেওয়ার পর নাবিলা রহমান বলেন, জেলা প্রশাসক আবেদন গ্রহণ করেছেন। তিনি আইনশৃঙ্খলা কমিটির সভায় বিষয়টি আলোচনা করে দ্রুত প্রধানমন্ত্রীর কাছে পাঠানোর আশ্বাস দিয়েছেন।
১৯ মিনিট আগে
আজ তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু দুর্নীতি দমন কমিশন দুদক প্রতিবেদন দাখিল করতে না পারায় আদালত নতুন তারিখ ধার্য করেন। দুদকের প্রসিকিউশন বিভাগের সহকারী পরিচালক আমিনুল ইসলাম নতুন তারিখ ধার্যের বিষয়টি নিশ্চিত করেন।
২৮ মিনিট আগে
গত ৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে শিশুটির মা তাকে ঘরের ভেতরে দোলনায় শুইয়ে রেখে বাড়ির পাশে পাতা ঝাড়ু দিতে যান। কিছুক্ষণ পর সাত বছর বয়সী বড় ছেলে এসে জানায়, দোলনায় ছোট ভাই নেই। পরে পরিবারের সদস্যরা ঘর ও আশপাশে খোঁজ করেও তার সন্ধান পাননি।
৩০ মিনিট আগে