রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের গড়াই নদের চর থেকে উৎপল বিশ্বাস (৫০) নামের এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে নৌ পুলিশ ও বালিয়াকান্দি থানা-পুলিশ এই লাশ উদ্ধার করে।
নিহত উৎপল বিশ্বাস জঙ্গল ইউনিয়নের পুষআমলা গ্রামের বীরেন্দ্র নাথ বিশ্বাসের ছেলে।
জানা গেছে, চরের মাঝে আটকে থাকা একজনের লাশ দেখতে পেয়ে বালিয়াকান্দি থানা ও পার্শ্ববর্তী মাগুরা জেলার ম্রীপুর থানায় খবর দেয় স্থানীয়রা। পরে লাশটি বালিয়াকান্দি মৌজার মধ্যে পাওয়ায় বালিয়াকান্দি থানা-পুলিশ নৌ পুলিশের সহযোগিতায় লাশ উদ্ধার করে।
পরিবার সূত্রে জানা গেছে, গত ১৬ ফেব্রুয়ারি রাতে উৎপল বিশ্বাস জঙ্গল বাজারে নামযজ্ঞ দেখতে বাড়ি থেকে বের হয়। রাতে আর বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে আসছিল, কিন্তু সন্ধান মেলেনি।
এ বিষয়ে বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, উৎপল বিশ্বাস নামের একজনের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর পরিবারের লোকজন লাশ শনাক্ত করে। নৌ পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে প্রেরণ করেছে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে